আরও পড়ুন: তৈরি ব্লু প্রিন্ট! দুর্নীতি আন্দোলনের আঁচ এবার দিল্লিতেও! তুমুল তৎপর গেরুয়া শিবির
পুলিশ জানিয়েছে, মৃতদের বাড়ি শীতলকুচি এলাকায়। আহত হয়েছেন আরও ১৬ জন পূণ্যার্থী। তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই পিকাপভ্যানের চালক পলাতক বলেন জানান পুলিশ সুপার সুমিত কুমার। তিনি জানান, মাথাভাঙ্গা হাসপাতালে ময়নাতদন্ত হবে মৃতদের। জানা গিয়েছে প্রায় ২৭ জন পূণ্যার্থীকে নিয়ে পিকাপভ্যানটি শীতলকুচি থেকে জলপাইগুড়ি জেলায় জল্পেশের পথে রওনা হয়েছিল৷ রাত ১২ টা নাগাদ পিকাপভ্যানটি যখন চ্যাংড়াবান্ধার ধরলা সেতু পার করছিল তখন জেনারেটরে শটসার্কিট হয়েছিল। পুলিশ জানিয়েছে মৃতদের পরিবারকে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে।
advertisement
প্রবীর কুণ্ডু
Location :
First Published :
Aug 01, 2022 7:44 AM IST
