TRENDING:

Car accident viral video: পিছনে ৩০০ ফুট গভীর খাদ, গাড়ি চালানো শিখছিলেন তরুণী! চোখের নিমেষে সব শেষ, দেখুন ভিডিও

Last Updated:

গাড়ি সমেত ওই তরণীর খাদে পড়ে যাওয়ার মুহূর্তের ছবি ধরা পড়েছে ওই তরুণী ২৫ বছর বয়সি বন্ধু সঞ্জয়ের মোবাইল ফোনের ক্যামেরায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বাই: বন্ধুর গাড়িতে করে পাহাড়ি এলাকায় গিয়ে গাড়ি চালানো শেখার চেষ্টা করছিলেন তরুণী৷ সেই ভিডিও এবার নিজের মোবাইলে রেকর্ড করে রাখছিলেন ওই তরুণীর বন্ধু৷ পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো শিখতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল ২৩ বছর বয়সি শ্বেতা দীপক সুরওয়াসে নামে ওই তরুণীর৷ গাড়ি পিছন দিকে নিতে গিয়ে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে মৃত্যু হল তাঁর৷ মহারাষ্ট্রের সুলিভঞ্জনের পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে৷
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে গাড়িটি৷
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে গাড়িটি৷
advertisement

গাড়ি সমেত ওই তরণীর খাদে পড়ে যাওয়ার মুহূর্তের ছবি ধরা পড়েছে ওই তরুণী ২৫ বছর বয়সি বন্ধু সঞ্জয়ের মোবাইল ফোনের ক্যামেরায়৷ সোমবার দুপুরে শ্বেতা এবং সঞ্জয় ঔরঙ্গাবাদ থেকে সুলিভঞ্জনের ওই পাহাড়ি এলাকায় গিয়েছিলেন৷ গাড়ি চালানো শিখতেই পাহাড়ি ওই অঞ্চলে যান শ্বেতা৷

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি গাড়িকে চালিয়ে পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন শ্বেতা৷ প্রথমে ধীরে ধীরেই পিছনের দিকে যাচ্ছিলেন তিনি৷ কিন্তু আচমকাই রিভার্স গিয়ারে থাকা অবস্থায় গাড়ির অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে ফেলেন শ্বেতা৷ সঙ্গে সঙ্গে গাড়িটি গতি বাড়িয়ে পিছনে খাদের দিকে এগোতে থাকে৷

advertisement

আরও পড়ুন: এই নিয়ে দু’ বার! বিহারে হুড়মুড়়িয়ে ভাঙল ১২ কোটির সেতু, দেখুন ভিডিও

ওই তরুণীর বন্ধু তখন শ্বেতার গাড়ি চালানোর ভিডিও রেকর্ড করছিলেন৷ বিপদ আন্দাজ করে তিনি সঙ্গে সঙ্গে শ্বেতাকে গাড়ির ক্লাচ চাপার জন্য বলেন৷ কিন্তু ওই তরুণী গাড়িটিকে থামাতে পারেননি৷ চোখের নিমেষে গাড়িটি প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধান কাটার পর খালি জমিই দেবে অঢেল আয়! করুন এই 'লাভজনক' চাষ, অল্প দিনেই উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
আরও দেখুন

সোমবার দুপুর দুটো নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ পরে খাদ থেকে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি উদ্ধার করা হয়৷ দুর্ঘটনার জেরে মৃত্যু হয় ওই তরুণীর৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Car accident viral video: পিছনে ৩০০ ফুট গভীর খাদ, গাড়ি চালানো শিখছিলেন তরুণী! চোখের নিমেষে সব শেষ, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল