TRENDING:

Karnataka Lodge Woman Death: প্রেমিকের সঙ্গে লজের ঘরে গৃহবধূ, উড়ে গেল মুখের অর্ধেক! কর্ণাটকে যা ঘটল, হতবাক পুলিশও

Last Updated:

দর্শিতা নামে ওই তরুণীর স্বামী কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করেন৷ স্বামীর অনুপস্থিতিতে নিজেরই আত্মীয় সিদ্দারাজুর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই তরুণী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চোয়াল সহ মুখের নীচের অংশ বিস্ফোরণে উড়ে গিয়েছে৷ বিছানার উপরে পড়ে রয়েছে কুড়ি বছরের গৃহবধূর দেহ৷ রক্তে ভেসে যাচ্ছে চারপাশ৷ কর্ণাটকের মাইসুরু জেলার একটি লজের ঘরের ভিতরে এই দৃশ্য দেখে প্রথমে শিউরে উঠেছিল পুলিশও৷
মৃত গৃহবধূ দর্শিতা এবং তাঁর প্রেমিক সিদ্দারাজু৷
মৃত গৃহবধূ দর্শিতা এবং তাঁর প্রেমিক সিদ্দারাজু৷
advertisement

শেষ পর্যন্ত জানা গেল, পরকীয়া সম্পর্কের জেরেই এমন নৃশংস পরিণতি হয়েছে ওই তরুণীর৷ মৃতার প্রেমিকই তাঁর মুখের ভিতরে বিস্ফোরক ঢুকিয়ে দিয়ে তরুণীর এই অবস্থা করে বলে অনুমান পুলিশের৷ পালাতে গিয়ে ধরাও পড়ে যায় অভিযুক্ত৷ গ্রামবাসীরাই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়৷

গত শনিবার রাতে এই ঘটনা ঘটে৷ মৃত তরুণীর নাম দর্শিতা৷ তিনি কর্ণাটকের হুনসুরের গেরাসানাহাল্লি গ্রামের বাসিন্দা৷ নিজের প্রেমিক সিদ্দারাজুর সঙ্গে ভেরয়া গ্রামের একটি লজে গিয়েছিলেন বিবাহিত ওই তরুণী৷

advertisement

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, লজের ঘরের ভিতরেই কোনও কারণেই ওই তরুণী এবং তাঁর প্রেমিকের মধ্যে বচসা শুরু হয়৷ তখনই তরুণীর মুখের ভিতরে হাল্কা মাত্রার বিস্ফোরক জাতীয় কোনও পদার্থ ঢুকিয়ে ট্রিগারের সাহায্যে তাতে বিস্ফোরণ ঘটায় তাঁর প্রেমিক৷ পুলিশের অনুমান, যেভাবে জিলেটিন স্টিক জাতীয় বিস্ফোরক ফাটানো, এক্ষেত্রেও সেই একই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়েছে৷

advertisement

এই ঘটনার পরই লজ থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্ত সিদ্দারাজু৷ কিন্তু গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় সে৷ অভিযুক্ত প্রথমে দাবি করে, মোবাইলের চার্জার ফেটে গিয়ে মৃত্যু হয়েছে ওই তরুণীর৷ কিন্তু পুলিশের জেরার মুখে অপরাধ স্বীকার করে নেয় সে৷ পুলিশের অনুমান পাউডার জাতীয় কিছু বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হতে পারে৷ ঠিক কী ধরনের বিস্ফোরণে ওই তরুণীর মৃত্যু হয়েছে তা জানতে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা৷ লজের অন্যান্য ঘরে থাকা অতিথিরাও কোনও জোরাল শব্দ শোনেননি বলেই পুলিশকে জানিয়েছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

দর্শিতা নামে ওই তরুণীর স্বামী কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করেন৷ স্বামীর অনুপস্থিতিতে নিজেরই আত্মীয় সিদ্দারাজুর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই তরুণী৷ তারই মাশুল দিতে হল তাঁকে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Lodge Woman Death: প্রেমিকের সঙ্গে লজের ঘরে গৃহবধূ, উড়ে গেল মুখের অর্ধেক! কর্ণাটকে যা ঘটল, হতবাক পুলিশও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল