মৃত্যুর আগে ওই তরুণী আরও অভিযোগ করেছেন, ওই কনস্টেবলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি৷ তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়েই তাঁর সঙ্গে চার বছর ধরে সহবাস করেছেন ওই কনস্টেবল৷
ওই তরুণীর জানিয়েছেন, অভিযুক্ত ওই কনস্টেবলের নাম জে বি গৌতম৷ তিনি আগ্রার তাজগঞ্জ থানায় কর্মরত রয়েছেন৷ তরুণীর আরও অভিযোগ, ওই কনস্টেবলের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি৷ উল্টে তাঁকে বলা হয়, এ ক্ষেত্রে পুলিশের কিছু করণীয় নেই এবং ওই কনস্টেবলের বিরুদ্ধে কোনও পদক্ষেপও করা সম্ভব নয়৷
advertisement
মৃত্যুর আগে রেকর্ড করা ভিডিও-তে ওই তরুণী অভিযোগ করেছেন, চার বছরের সম্পর্কের পরেও অভিযুক্ত কনস্টেবল তাঁকে জানান, তাঁর বাড়ি থেকে তাঁদের বিয়ে কেউ মেনে নেবে না৷ শুধু তাই নয়, ওই কনস্টেবল এবং তাঁর পরিবারের বিরুদ্ধে মানসিক চাপ সৃষ্টির অভিযোগও করে গিয়েছেন আত্মঘাতী তরুণী৷ সেই মানসিক নির্যাতনের ফলেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন বলেও দাবি করেন ওই তরুণী৷
ভিডিও-তে ওই তরুণীকে বলতে শোনা যায়, ‘একদিকে ওর দাদা আমাদের বিয়ে করে নিতে বলছেন৷ আবার জে বি গৌতম বলছে ওর বাড়ি থেকে আমাদের বিয়ে মেনে নেবে না৷ আমি ওকে বলেছি, বিয়ে না করো অন্তত কোনও মেয়েকে ঠকিও না৷’
তরুণীর অভিযোগ, ‘আমার মৃত্যুর জন্য জে বি গৌতম এবং তার পরিবার দায়ী৷ ওরা আমার উপরে মানসিক চাপ সৃষ্টি করতে করতে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে৷’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম করে ওই তরুণী আরও বলেন, জীবিত অবস্থায় তিনি বিচার পেলেন না৷ মৃত্যুর পর তিনি যেন ন্যায়বিচার পান৷
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই তরুণী আদতে উত্তর প্রদেশেরই কাসগঞ্জের বাসিন্দা৷ তিনি বিবাহবিচ্ছিন্না ছিলেন৷ ওই তরুণী আগ্রায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন৷ আগ্রায় থাকাকালীনই ওই পুলিশ কনস্টেবলের সঙ্গে পরিচয় হয় তাঁর৷
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
