TRENDING:

Wife Bids Farewell to Navy Officer: বিয়ের সাত দিনেই সব শেষ! নৌসেনা অফিসারের কফিনের সামনে দাঁড়িয়ে স্ত্রী বললেন, 'তোমার জন্য গর্বিত!'

Last Updated:

দু বছর আগেই নৌসেনায় যোগ দেন ২৬ বছর বয়সি বিনয় নারওয়াল৷ হরিয়ানার কারনালের বাসিন্দা বিনয়ের দেহ আজ বিকেলে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সামনে তেরঙ্গায় মোড়ানো একটি কফিন৷ সেই কফিনের সামনে দাঁড়িয়ে অঝোর ধারায় কেঁদে চলেছেন এক তরুণী৷ তাঁকে দেখলে বোঝার উপায় নেই মাত্র সাত দিন আগেই তাঁর বিয়ে হয়েছিল৷ কারণ সামনে রাখা কফিনে শায়িত রয়েছে ওই তরুণীর স্বামীর দেহ৷
নৌসেনা অফিসার বিনয় নারওয়ালের কফিনের সামনে তাঁর স্ত্রী (বাঁদিকে)৷ দম্পতির বিয়ের ছবি৷ ছবি সৌজন্যে- এএনআই
নৌসেনা অফিসার বিনয় নারওয়ালের কফিনের সামনে তাঁর স্ত্রী (বাঁদিকে)৷ দম্পতির বিয়ের ছবি৷ ছবি সৌজন্যে- এএনআই
advertisement

গতকালই কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় হরিয়ানার বাসিন্দা নৌসেনার অফিসার বিনয় নারওয়ালের৷ স্ত্রীকে নিয়ে কাশ্মীরে মধুচন্দ্রিমা কাটাতে গিয়েছিলেন বিনয়৷ মঙ্গলবার পহেলগাঁওয়ে সদ্য বিবাহিতা স্ত্রীর সামনেই বিনয়কে গুলি করে হত্যা করে জঙ্গিরা৷

আরও পড়ুন: পরিবারের একমাত্র উপার্জনকারী, জঙ্গির হাত থেকে বন্দুক কাড়তে গিয়ে প্রাণ গেল আদিলের

বুধবার দিল্লিতে এসে পৌঁছয় বিনয়ের দেহ৷ সেখানেই তাঁকে নৌবাহিনীর পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়৷ সেখানেই বিনয়ের কফিনের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন বিনয়ের স্ত্রী হিমাংশি৷ অঝোর ধারায় কাঁদতে কাঁদতেই হিমাংশি স্বামীর কফিনের সামনে দাঁড়িয়ে বলেন, ‘আমরা তোমার জন্য গর্বিত, প্রতিদিন তোমার জন্য গর্বিত হব৷’

advertisement

advertisement

হিমাংশি বলে চলেন, ‘ওঁর আত্মা শান্তি পাক, সেই প্রার্থনা করি৷ ও যেখানেই থাকুক যেন খুব ভাল থাকে৷ ওকেও আমরা গর্বিত করে যাব৷ ওঁর জন্যই তো আমরা এখনও বেঁচে আছি৷’ কান্নায় ভেঙে পড়লেও প্রয়াত নৌসেনা অফিসারের স্ত্রীর গলায় তখন ধরা পড়ছিল দৃঢ়তা৷ বার বার নিজের স্বামীর কফিন জড়িয়ে ধরছিলেন তিনি৷ কোনওমতে পরিবারের সদস্যরা তাঁকে পাশে সরিয়ে নিয়ে যান৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিনোদনের আড়ালে ইতিহাসের স্তব্ধ সাক্ষী — গোপগড়ের অজানা অধ্যায় জানেন আপনি?
আরও দেখুন

দু বছর আগেই নৌসেনায় যোগ দেন ২৬ বছর বয়সি বিনয় নারওয়াল৷ হরিয়ানার কারনালের বাসিন্দা বিনয়ের দেহ আজ বিকেলে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে৷ আগামিকাল তাঁর শেষকৃত্য হবে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Wife Bids Farewell to Navy Officer: বিয়ের সাত দিনেই সব শেষ! নৌসেনা অফিসারের কফিনের সামনে দাঁড়িয়ে স্ত্রী বললেন, 'তোমার জন্য গর্বিত!'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল