TRENDING:

Weather Update: এপ্রিলে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে দেশের অধিকাংশ জায়গায়! বিরাট পূর্বাভাস

Last Updated:

Weather Update: এপ্রিল মাসে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেশ জুড়ে। স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে, মঙ্গলবার India Meteorological Department (IMD) জানিয়েছে। তবে, ব্যাতিক্রম শুধু উত্তর-পূর্বাঞ্চল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারতের বেশিরভাগ অঞ্চলে এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে, মঙ্গলবার India Meteorological Department (IMD) জানিয়েছে। তবে, উত্তর-পূর্বাঞ্চল এপ্রিল মাসে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম থাকবে বলে পূর্বাভাস।
বৃষ্টি বেশি হবে এপ্রিলে
বৃষ্টি বেশি হবে এপ্রিলে
advertisement

IMD জানিয়েছে, ২০২৬ সালের এপ্রিল মাসে, গোটা দেশের গড়ে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি (>১১২% LPA) হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিক থেকে বেশি বৃষ্টি হতে পারে, ব্যাতিক্রম শুধু উত্তর-পূর্ব ভারত। উত্তর-পূর্বের বেশ কিছু জায়গায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: প্রথম দফায় প্রকাশিত হবে ১৫২ আসনের চূড়ান্ত ভোটার তালিকা! জানা গেল দিনক্ষণ, বিরাট আপডেট

advertisement

সেই সঙ্গে গরম নিয়েও সতর্কবার্তা শোনা গিয়েছে। গ্রীষ্মের মরশুমে (এপ্রিল-মে-জুন), দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি ন্যূনতম তাপমাত্রা থাকতে পারে বলে জানা গিয়েছে। তবে Maharashtra আর Telangana-র কিছু অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম বা স্বাভাবিক হতে পারে।

সেই সঙ্গে, এপ্রিল মাসে দেশের অনেক অংশে মাসিক সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম বা স্বাভাবিক থাকতে পারে। তবে, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের অনেক অংশে এবং উত্তর-পশ্চিম ও দক্ষিণ উপদ্বীপীয় ভারতের কিছু অংশে এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে বেশি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে।

advertisement

আরও পড়ুন: অপরিবর্তিত থাকল গৃহস্থের রান্নার গ্যাসের দাম, বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে কত হল?

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

এছাড়াও, দেশের বেশিরভাগ অংশে এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে বেশি মাসিক ন্যূনতম তাপমাত্রা থাকার সম্ভাবনা সবচেয়ে রয়েছে। শুধু দক্ষিণ উপদ্বীপের কিছু বিচ্ছিন্ন অঞ্চলে স্বাভাবিক ন্যূনতম তাপমাত্রা থাকতে পারে। ২০২৬ সালের এপ্রিল মাসে, গোটা দেশের গড়ে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Weather Update: এপ্রিলে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে দেশের অধিকাংশ জায়গায়! বিরাট পূর্বাভাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল