TRENDING:

Vote Chori News: ‘কেন শপথপত্র সই করব?,’ দেখালেন কারণ...‘ভোট চুরি’ নিয়ে কমিশনকে পাল্টা উত্তর রাহুল গান্ধির

Last Updated:

এর সাথেই রাহুল গান্ধি যোগ করেন, ‘‘আপনারা ভাববেন না এটা শুধু বেঙ্গালুরুতে হয়েছে৷ এটা আরও বহু কেন্দ্রে হয়েছে৷ নির্বাচন কমিশন আজকে সবকিছু লুকোনোর চেষ্টা করছে৷ কিন্তু, দেখবেন, একদিন সবটা সামনে চলে আসবে৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: SIR, ভোটার তালিকার নিবিড় সংশোধন৷ ভারতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই সরগরম রাজনীতি৷ সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছেন বিরোধীরা৷ এর মাঝে গত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির আনা ‘ভোটচুরি’র অভিযোগ, নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে দেশের রাজনীতিতে৷ সোমবার যা নিয়ে উত্তাল হয়েছে রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন কক্ষ৷ বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি ঘিরে দিল্লির রাস্তায় বেঁধেছে ধুন্ধুমার কাণ্ড৷ এসবের মাঝে সোমবারই সংসদের বাইরে দাঁড়িয়ে ‘ভোটচুরি’ প্রসঙ্গে নির্বাচন কমিশনের উত্তরের প্রত্যুত্তর দিলেন রাহুল গান্ধি৷
News18
News18
advertisement

রাহুল গান্ধির ‘ভোটচুরি’র অভিযোগের ভিত্তিতে তাঁকে শপথপত্র সহ ‘সেই ভোটারতালিকা’ কমিশনে পাঠানোর অনুরোধ করেছিলেন কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক৷ সোমবার সংসদের বাইরে বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি কেন শপথপত্র সই করব? এটা ওঁদের ডেটা, আমার নয়৷ ওঁরা নিজেরাই ওঁদের ওয়েবসাইট থেকে দেখুন না৷ ওঁরা আসলে মনোযোগ সরানোর চেষ্টা করছেন৷’’

advertisement

আরও পড়ুন : এটা পাকিস্তানের স্বভাব!…মুনির তো ঠিক আছে, পরমাণু হুমকি নিয়ে নয়াদিল্লির জবাব আমেরিকাকে

এর সাথেই রাহুল গান্ধি যোগ করেন, ‘‘আপনারা ভাববেন না এটা শুধু বেঙ্গালুরুতে হয়েছে৷ এটা আরও বহু কেন্দ্রে হয়েছে৷ নির্বাচন কমিশন আজকে সবকিছু লুকোনোর চেষ্টা করছে৷ কিন্তু, দেখবেন, একদিন সবটা সামনে চলে আসবে৷’’

advertisement

২০২৪ এর লোকসভা নির্বাচনে কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে প্রায় ১,০০,২৫০ টি ‘ভোট চুরি’ হয়েছে বলে সাংবাদিক বৈঠক করে ডেটা তুলে ধরে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধি৷ অভিযোগ করেছিলেন, দেশের শাসকদল বিজেপি নির্বাচন কমিশনকে ‘ব্যবহার’ করে ভারতীয় গণতন্ত্রের ভোটযন্ত্রের দফারফা করে দিতে চাইছে৷

advertisement

আরও পড়ুন : ‘ভোটচুরি’ নিয়ে প্রতিবাদ! নির্বাচন কমিশনের দফতর ঘেরাও INDIA জোটের, আটক রাহুল-প্রিয়ঙ্কা-মহুয়া-সহ বহু সাংসদ

তাঁর এই অভিযোগ নস্যাৎ করে দিয়ে কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক বিরোধী দলনেতার উদ্দেশ্যে জানিয়েছিলেন, তিনি যেন তাঁর অভিযোগের প্রেক্ষিতে সম্পূর্ণ ভোটার তালিকা তাঁদের কাছে পাঠান৷ তিনি বলেছিলেন, ‘‘এদিনের সাংবাদিক বৈঠকে আপনি দাবি করেছেন, ভোটর তালিকায় অযোগ্যদের নাম ঢোকানো হয়েছে এবং যোগ্যদের নাম বাদ দেওয়া হয়েছে৷ আপনাকে অনুরোধ করা হচ্ছে, আপনি দয়া করে যদি ১৯৬০ সালের ভোটার নিবন্ধন বিধিমালার ২০(৩)(খ) বিধি অনুসারে সংযুক্ত ঘোষণাপত্র/শপথপত্রে স্বাক্ষর করে তা পাঠান, সেই সাথে এই ধরনের ভোটারদের নাম (নাম)ও জমা দিন যাতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা যায়৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

সোমবার নির্বাচন কমিশনের সেই শপথপত্র প্রসঙ্গেই মন্তব্য করেন রাহুল৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Vote Chori News: ‘কেন শপথপত্র সই করব?,’ দেখালেন কারণ...‘ভোট চুরি’ নিয়ে কমিশনকে পাল্টা উত্তর রাহুল গান্ধির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল