TRENDING:

প্রয়োজনে 'পড়শি' রাজ‍্যের বিচারক এনে এসআইআর শেষ করা হোক : সুপ্রিম কোর্ট, ভাষা বিড়ম্বনার প্রশ্ন তুলল রাজ্য

Last Updated:

Supreme Court SIR Case: রাজ্যে এসআইআর মামলায় বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সময়মতো কাজ শেষ করে ২৮ ফেব্রুয়ারি যাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যায়, তার জন্য দরকারে ভিনরাজ্যের আধিকারিক নিয়োগ করা হোক। এমনই নির্দেশ শীর্ষ আদালতের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: গত শুক্রবারের পর আজ ফের সর্বোচ্চ আদালতে বাংলা এসআইআর মামলা শুনানি শুরু হয়েছে। শেষ শুনানির দিন “নজিরবিহীন পরিস্থিতি” এবং “দুই সাংবিধানিক বডির মধ‍্যে বিশ্বাস হীনতা”র কথা উল্লেখ করে জুডিশিয়াল অফিসারদের ক্লেইমস অ‍্যান্ড অবজেকশনস খতিয়ে দেখে জটিলতার নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ। আজ এই প্রসঙ্গে ভিনরাজ্যের বিচারকদের সহায়তায় এসআইআর প্রক্রিয়া শেষ করার কথা বলেন প্রধান বিচারপতি।
রাজ্যে এসআইআর মামলায় বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সময়মতো কাজ শেষ করে ২৮ ফেব্রুয়ারি যাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যায়, তার জন্য দরকারে ভিনরাজ্যের আধিকারিক নিয়োগ করা হোক। এমনই নির্দেশ শীর্ষ আদালতের।
রাজ্যে এসআইআর মামলায় বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সময়মতো কাজ শেষ করে ২৮ ফেব্রুয়ারি যাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যায়, তার জন্য দরকারে ভিনরাজ্যের আধিকারিক নিয়োগ করা হোক। এমনই নির্দেশ শীর্ষ আদালতের।
advertisement

মঙ্গলবার এ বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির একটি রিপোর্ট জমা পড়ে শীর্ষ আদালতে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জানান, হাইকোর্ট জানিয়েছে এই কাজের জন্য পর্যাপ্ত লোকের অভাব রয়েছে। প্রতি দিন ২৫০টি করে নিষ্পত্তি করলেও, প্রায় ৮০ দিন সময় লাগবে।

প্রধান বিচারপতি সূর্যকান্ত এই শুনানিতে এদিন রাজ্যে এসআইআর-এর কাজ প্রসঙ্গে বলেন, প্রায় ৮০ লক্ষ তথ্যগত অসঙ্গতি এবং আনম্যাপড তালিকা রয়েছে। এর মধ্যে জেলা বিচারক ও অতিরিক্ত জেলা বিচারক পদমর্যাদার ২৫০ জন বিচারবিভাগীয় অফিসারকে প্রায় ৫০ লক্ষ দাবি যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

advertisement

প্রধান বিচারপতি বলেন, “একজন করে জুডিশিয়াল অফিসার যদি ২৫০টি করেও কাজ করেন তাহলেও গোটা কেস দেখতে অন্তত ৮০ জন লাগবে। আমরা ঝাড়খণ্ড এবং ওডিশারও অবসরপ্রাপ্ত বিচারকদের এই প্রক্রিয়ায় যোগ করার আবেদন করছি। আমরা দুই রাজ্যের প্রধান বিচারপতিদের অনুরোধ করব।

সেরা ভিডিও

আরও দেখুন
সংসার সামলে অভাবের সঙ্গে লড়াই, মেদিনীপুরের প্রভাতী দেবীর জীবনসংগ্রাম এক বড় অনুপ্রেরণা
আরও দেখুন

রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে প্রশ্ন তোলেন, “কিন্তু তাঁদেরও তো ভাষার সেই সমস‍্যা থাকবে।” উত্তরে সিজিআই বলেন, “কিন্তু পড়শি রাজ‍্যের এই বিচারকরা তবুও কিছু সাংস্কৃতিক যোগ থাকবে। আমাদের কোনও উপায় নেই।” অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে বলা হয়, “আমরা ২৮ তারিখ তালিকা বের করি, তারপর সাপ্লিমেন্টারি তালিকায় যুক্ত হওয়ার প্রক্রিয়া চলতেই পারে নমিনেশনের শেষ দিন পর্যন্ত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
প্রয়োজনে 'পড়শি' রাজ‍্যের বিচারক এনে এসআইআর শেষ করা হোক : সুপ্রিম কোর্ট, ভাষা বিড়ম্বনার প্রশ্ন তুলল রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল