মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলায় রাত প্রায় ১০:১২ মিনিটে আসে এই তুষারধস । এলাকার CCTV ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ানক ছবি। মনে হচ্ছে, পাহাড় থেকে ভেঙে নেমে আসা বরফের বিরাট চাঁই। মুহূর্তের মধ্যেই তা অনেকগুলো বাড়িঘর তছনছ করে দেয়। ভিডিও সামনে আসার পর স্থানীয় মানুষ ও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement
লাগাতার ভারী তুষারপাতের কারণে পাহাড়ের উপর জমে থাকা বরফের বিরাট চাঁই ভেঙে হঠাৎ করে নিচে নেমে আসে। সোনমার্গ প্রায় ২,৭০০ মিটার উচ্চতায় অবস্থিত । তুষার ধসে এখানে যদিও যে বাড়িগুলোর ক্ষতি হয়েছে, সেগুলো হয় খালিই ছিল অথবা প্রশাসনের পক্ষ থেকে আগেই সতর্কতামূলকভাবে খালি করে দেওয়া হয়েছিল, যার ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। সোমবার রাত থেকে শুরু হওয়া ভারী তুষারপাতের কারণে কাশ্মীরে রাস্তাঘাট অধিকাংশই বন্ধ। বিদ্যুৎ সরবরাহও অনেকাংশে বিপর্যস্ত। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক NH-44 বরফ জমার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।
