ভিডিওতে দেখা গিয়েছে, ঘোড়াটিকে জোর করে ধূমপান করানো হচ্ছে। দুই ব্যক্তি জোর করে ঘোড়ার মুখ চেপে ধরে ঘোড়ার নাকে সিগারেট জাতীয় কিছু ঢুকিয়ে তাকে ধোওয়া টানতে বাধ্য করা হচ্ছে। নিঃশ্বাস-প্রশ্বাস আটকে গাঁজা টানানো হচ্ছে ঘোড়াটিকে। ভয়ঙ্কর দৃশ্যে চমকে উঠছে গোটা দেশ।
আরও পড়ুন: ভোর চারটে, মালগাড়ির চালক তখন… বাঁকুড়ার ঘটনায় রেল যা জানাল, আতঙ্কে গায়ে কাঁটা দেবে
advertisement
উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে। অভিযোগ, ঘোড়াটিকে গাঁজা খাওয়ানো হচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হওয়ার পর থেকেই সেটি ভাইরাল হয়েছে। ঘোড়ার মালিক ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: সাবুদানা খেয়ে উপোস ভাঙেন? সাবু শরীরের পক্ষে ক্ষতিকারক, বিশেষজ্ঞের চাঞ্চল্যকর দাবি
রুদ্রপ্রয়াগ পুলিশের কাছে পশু অত্যাচারের এমন আরও ১৪টি অভিযোগ দায়ের করা হয়েছে। বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনও ট্যুইটারে শেয়ার করেছেন এই ভিডিও এবং তীব্র নিন্দা করেছেন এমন কাজের। অভিযুক্তদের গ্রেফতারের দাবি করেছেন নায়িকা। নেটিজেনও দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়েছেন।
