TRENDING:

Viral News: উদ্ধার ডিভানের বক্সে বন্দি কিশোরী পরিচারিকা! উপরে বিছানায় শুয়ে বাড়ির মালিক! গুয়াহাটির নির্যাতনকাণ্ডে তীব্র সমালোচনা নেটদুনিয়ায়

Last Updated:

Viral News:উদ্ধারকারীদের মতে, ওই নাবালিকা গত ছয় বছর ধরে বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিল। কর্তৃপক্ষের অভিযোগ, শিশুটির উপর বার বার শারীরিক নির্যাতন চালানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটি : ক্যামেরায় ধরা পড়ল শিশু নির্যাতনের মর্মান্তিক ঘটনা? দ্রুত সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ গুয়াহাটিতে ১৩ বছর বয়সি এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে খাটের বক্স থেকে৷ তাকে সেখানে তালাবন্ধ করে বন্দি রাখা হয়েছিল৷ ভাইরাল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার জন্ম দিয়েছে৷ রবিবার সন্ধ্যায় জেলা শ্রম টাস্ক ফোর্স একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনা করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
AI Generted Image
AI Generted Image
advertisement

উদ্ধারকারীদের মতে, ওই নাবালিকা গত ছয় বছর ধরে বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিল। কর্তৃপক্ষের অভিযোগ, শিশুটির উপর বার বার শারীরিক নির্যাতন চালানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারীরা পৌঁছনর আগে প্রায় ২৫ মিনিট ধরে একটি ডিভানের স্টোরেজ বাক্সের ভিতরে মেয়েটিকে লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ।

জেলা শ্রম টাস্ক ফোর্সের একজন কর্মকর্তা জানিয়েছেন যে তাঁরা একটি নাবালিকাকে বাড়িতে পরিচারিকা হিসেবে নিযুক্ত করার অভিযোগ পেয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে, দলটি ঘটনাস্থল পরিদর্শন করে, যেখানে বাড়ির মালিক, যার নাম আরিনা লস্কর খাতুন, প্রথমে শিশুটির উপস্থিতি অস্বীকার করে দাবি করেন যে মেয়েটির বাবা তিন থেকে চার দিন আগে তাকে নিয়ে গিয়েছেন।

advertisement

তবে, উদ্ধারকারী দলটি বাড়ির ভিতরে কিছু সন্দেহজনক আচরণ লক্ষ করে। তাঁরা যখন প্রাঙ্গণ পরিদর্শনের অনুমতি চান, তখন পরিবারটি প্রথমে বাধা দেয়৷ তাঁদের বলা হয় যে শিশুটি ঘুমোচ্ছে এবং বাড়ির ভিতরে প্রবেশের অনুমতি দেয়নি। বার বার অনুরোধের পর, ঘরটি পরীক্ষা করার অনুমতি পাওয়া যায়, জানান উদ্ধারকারীরা।

advertisement

আরও পড়ুন : ২ বোনকে বিয়ে বাবার…২ স্ত্রী-৫ সন্তানকে নিয়ে একসঙ্গে একই ফ্ল্যাটে বাস…৩ কিশোরী বোনের রহস্যমৃত্যুকাণ্ডে নয়া মোড়

সেরা ভিডিও

আরও দেখুন
বছরে একবার ডাল চাষেই কেল্লাফতে! লুকিয়ে লাভের বিরাট চাবিকাঠি, কৃষকদের জন্য বড় দাওয়াই
আরও দেখুন

পরিদর্শনের সময়, উদ্ধারকারীরা একটি ডিভানের ভিতরে লুকিয়ে থাকা নাবালিকাটিকে আবিষ্কার করেন। মেয়েটিকে মারাত্মক দুর্বল অবস্থায় পাওয়া যায় এবং সঙ্গে সঙ্গে তাকে বাইরে বার করে জল খাওয়ানো হয়। জ্ঞান ফিরে পাওয়ার পর, সে কান্নায় ভেঙে পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, শিশুটি উদ্ধারকারীদের জানিয়েছেন যে সে প্রায় ছ’ বছর ধরে ওই বাড়িতে কাজ করছে এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। তাকে দ্রুত উদ্ধার করে ওই বাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার তদন্ত চলছে৷ অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Viral News: উদ্ধার ডিভানের বক্সে বন্দি কিশোরী পরিচারিকা! উপরে বিছানায় শুয়ে বাড়ির মালিক! গুয়াহাটির নির্যাতনকাণ্ডে তীব্র সমালোচনা নেটদুনিয়ায়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল