তবে যাঁকে নিয়ে এত আলোচনা, সেই সি ভি আনন্দ বোস এই মুহূর্তে মৌনতাই অবলম্বন করেছে৷ পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপালের সহকারীরা জানিয়েছেন, এখনই পদত্যাগ করা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেবেন না সি ভি আনন্দ বোস৷ তবে সূত্রের খবর, আপাতত কেরলে না ফিরে কয়েকদিন দিল্লিতেই থাকবেন তিনি৷
সূত্রের খবর, দিল্লিতে থেকে কয়েকদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার চেষ্টা করছেন আনন্দ বোস৷ একান্তই যদি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা সম্ভব না হলে অন্তত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন তিনি৷
advertisement
আরও পড়ুন: ধরনায় বসলেন মমতা! ‘আমরা জানি কোথায় কী হয়,’ শুরুতেই নিশানায় বিজেপি
পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পর উপরাষ্ট্রপতির পদ পেয়েছিলেন জগদীপ ধনখড়৷ যদিও তিনিও আচমকাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি৷ সূত্রের খবর, পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেওয়ার পর সি ভি আনন্দ বোসও কোনও সম্মানজনক বিকল্প পাওয়ারই চেষ্টা করছেন৷
বৃহস্পতিবার বিকেলে কলকাতা থেকে হঠাৎই দিল্লি যান সি ভি আনন্দ বোস৷ এর পরই তাঁর পদত্যাগের খবর সামনে আসে৷ জানা গিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি৷ সেই ইস্তফাপত্র গ্রহণও করেছেন রাষ্ট্রপতি৷ ২০২২ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন আনন্দ বোস৷ তিন বছর পদে থাকার পর ইস্তফা দিলেন তিনি৷ যদিও রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে তাঁর হঠাৎ ইস্তফার কারণ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে৷
