advertisement

Mamata Banerjee: ধরনায় বসলেন মমতা! ‘আমরা জানি কোথায় কী হয়,’ শুরুতেই নিশানায় বিজেপি

Last Updated:

এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে এবার মেট্রো চ্যানেলে ধরনা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুপুর ২টোর সময় ধরনামঞ্চে পৌঁছ তৃণমূলনেত্রী৷

ধরনা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়
ধরনা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ যাওয়া এবং প্রায় ৬০ লক্ষের নাম ‘বিচারাধীন’ থাকা নিয়ে শুরু থেকেই সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস৷ এবার এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ফের মেট্রো চ্যানেলে ধরনায় বসলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উস্কে দিলেন ২০০৬ সালের স্মৃতি৷
শুক্রবার দুপুর ২টো নাগাদ মেট্রো চ্যানেলের মঞ্চে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘‘অনেক বিশিষ্ট মানুষ আসবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবেন যে ২২ জনকে মৃত ঘোষণা করছে কিন্তু তাঁরা জীবিত আছেন৷ তাঁদের আমি মঞ্চে হাজির করব৷’’
মমতা জানান, ‘‘sir এ যারা মারা গেছেন তাদের পরিবারও আসবে৷ মনে রাখবেন ইঞ্চিতে ইঞ্চিতে আমরা কাজ করি। আমরা জানি কোথায় কী হয়।’’
advertisement
advertisement
২০০৬ সালের পর ২০২৬। কুড়ি বছর পরে আবার সেই মেট্রো চ্যানেল। সেবার ছিলেন বিরোধী দলনেত্রী৷ এবার মুখ্যমন্ত্রী হয়েও প্রতিবাদী ধরনা মঞ্চে মমতা। এসআইআরের নামে হয়রানির অভিযোগে শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর ২ টো থেকেই শুরু হয় ধরনা৷
advertisement
ভোটার লিস্ট থেকে নাম কাটা৷ এসআইআর-এর নামে হয়রানি। শুনানি থেকে অ্যাডজুডিকেশনের তালিকায় থাকা নাম। নির্বাচনের কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগে বারবার তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদেই শুক্রবার মেট্রো চ্যানেলে শুরু হল ধরনা৷
advertisement
এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে যেন ফের বিরোধী নেত্রীর মেজাজে ফিরে গিয়েছেন মমতা, মেট্রো চ্যানেলকে ধর্না মঞ্চ হিসেবে বেছে নিয়ে ফের ২০০৬-এর স্মৃতি উসকে দিলেন তিনি৷ বঙ্গে তখন সিপিআইএম জমানা, মমতা বিরোধী নেত্রী৷ আন্দোলনের জন্য বেশিরভাগ সময় মাঠ-ময়দানকেই বেছে নিয়েছেন মমতা৷ সিঙ্গুর আন্দোলনের সময় ২০০৬ সালে এই মেট্রো চ্যানেলেই টানা ২৬ দিনের অনশন করেছিলেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ধরনায় বসলেন মমতা! ‘আমরা জানি কোথায় কী হয়,’ শুরুতেই নিশানায় বিজেপি
Next Article
advertisement
বয়সে বড় প্রেমিকা, সিনেমা হলের কেবিনে যুগলের বিষপান... কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু দু'জনেরই
বয়সে বড় প্রেমিকা, সিনেমা হলের কেবিনে যুগলের বিষপান... কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু দু'জনের
  • তিন বছরের প্রেমে পরিবারের অমত

  • চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যুগল

  • হাসপাতালে নিয়ে যাওয়ার পরও বাঁচানো যায়নি তাদের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement