TRENDING:

Viral Video | Maharastra: এ কেমন কাজ? হাতের সামান্য আঁচড়েই উঠে যাচ্ছে নতুন তৈরি পিচ রাস্তা! ভাইরাল ভিডিও

Last Updated:

৩৮ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা গিয়েছে পুরনো রাস্তার উপরে বিছানো হয়েছে কার্পেটের মতো কোনও বস্তু৷ তারই উপরে দেওয়া হয়েছে পিচ৷ এই রাস্তা তৈরির বরাত স্থানীয় রানা ঠাকুর নামের এক ঠিকাদার পেয়েছেন বলে দাবি করা হয়েছে ভিডিয়োয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহারাষ্ট্র: নতুন পিচ করা ঝকঝকে কালো রাস্তা৷ দূরে দাঁড়িয়ে আছে রাস্তা তৈরির যন্ত্রপাতিও৷ কিন্তু, নতুন তৈরি এই রাস্তাই হাত দিয়ে মুড়ি-মুড়কির মতো তুলে দিচ্ছেন গ্রামবাসী৷ সম্প্রতি এমনই একটি ভিডিও হুহু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ রাস্তা নির্মাণের এমন সস্তা কাজ দেখিয়ে তুলোধনা করা হচ্ছে সরকারের৷ কিন্তু, কোথায় ঘটেছে এই ঘটনা?
advertisement

৩৮ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা গিয়েছে পুরনো রাস্তার উপরে বিছানো হয়েছে কার্পেটের মতো কোনও বস্তু৷ তারই উপরে দেওয়া হয়েছে পিচ৷ এই রাস্তা তৈরির বরাত স্থানীয় রানা ঠাকুর নামের এক ঠিকাদার পেয়েছেন বলে দাবি করা হয়েছে ভিডিয়োয়৷

আরও পড়ুন: রাজ্যজুড়ে দাবদাহ, স্বস্তি নেই পাহাড়েও, গরমে পুড়ছে কালিম্পং! তাপমাত্রা কত জানেন?

সূত্রের খবর, ভিডিওটি মহারাষ্ট্রের জালনা জেলার আম্বাদ তালুকের৷ কারজাত-হাস্ত রাস্তার মাঝের একটি অংশই ওই ভিডিয়োয় দেখানো হয়েছে বলে সূত্রের খবর৷ রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় তৈরি হয়েছে বলে জানা গিয়েছে৷

advertisement

আরও পড়ুন: ডারউইনের পরে এবার দশম শ্রেণির সিলেবাস থেকে বাদ ‘পর্যায় সারণি’, ‘গণতন্ত্র’-এর মতো বিষয়! পড়ার চাপ কমাতেই উদ্যোগ, বলছে NCERT

ঠিকাদার অবশ্য জানিয়েছেন, বিশেষ জার্মান প্রযুক্তিতে ওই রাস্তা তৈরি করছেন তাঁরা৷ যদিও কাজটা যে মোটেও ভাল হয়নি, তা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

ভিডিয়োয় মহারাষ্ট্র সরকারের চূড়ান্ত সমালোচনা করেছেন গ্রামবাসী৷ এই ঘটনার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video | Maharastra: এ কেমন কাজ? হাতের সামান্য আঁচড়েই উঠে যাচ্ছে নতুন তৈরি পিচ রাস্তা! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল