TRENDING:

Accident: ‘১০ ফুট ওপরে উঠে গেল...’ মুহূর্তে পথচারীদের পিষে দিল দ্রুতগতির ল্যাম্বরগিনি! অভিযুক্ত ব্যবসায়ী পুত্র, কানপুরে দুর্ঘটনায় আহত ৬

Last Updated:

Accident: ফের গতির বলি পথচারী৷ দ্রুতগতি ল্যাম্বরগিনির ধাক্কায় আহত ছয়৷ সংবাদমাধ্যম সূত্রের খবর, গাড়িটি চালাচ্ছিলেন এক প্রভাবশালী তামাক ব্যবসায়ীর ছেলে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কানপুর: ফের গতির বলি পথচারী৷ দ্রুতগতি ল্যাম্বরগিনির ধাক্কায় আহত ছয়৷ সংবাদমাধ্যম সূত্রের খবর, গাড়িটি চালাচ্ছিলেন এক প্রভাবশালী তামাক ব্যবসায়ীর ছেলে৷ উত্তরপ্রদেশের কানপুরের ভিআইপি রোডের দুর্ঘটনাটি ঘটেছে গতকাল, রবিবার৷
‘১০ ফুট ওপরে উঠে গেল...’ মুহূর্তে পথচারীদের পিষে দিল দ্রুতগতির ল্যাম্বরগিনি! অভিযুক্ত ব্যবসায়ী পুত্র, কানপুরে দুর্ঘটনায় আহত ৬   (Image credit: X/@sirajnoorani)
‘১০ ফুট ওপরে উঠে গেল...’ মুহূর্তে পথচারীদের পিষে দিল দ্রুতগতির ল্যাম্বরগিনি! অভিযুক্ত ব্যবসায়ী পুত্র, কানপুরে দুর্ঘটনায় আহত ৬ (Image credit: X/@sirajnoorani)
advertisement

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনাটি ঘটে দুপুর প্রায় ৩টা ১৫ মিনিটে গ্বালটোলি এলাকার রেভ-৩ মলের কাছে। পুলিশ সূত্রের খবর, বিলাসবহুল গাড়িটি চালাচ্ছিলেন ব্যবসায়ী কে কে মিশ্রর ছেলে শিবম মিশ্র। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারী এবং একাধিক দু’চাকার যানকে ধাক্কা মারে বলে জানান ডিসিপি অতুল কুমার শ্রীবাস্তব৷

আরও পড়ুন: রোজই চড়েন! বলুন তো ‘বাসের’ ফুল ফর্ম কী? ৯৯% লোকজনই ডাহা ভুল উত্তর দিয়েছেন

advertisement

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে গাড়িটি একটি অটো-রিকশাকে ধাক্কা দেয়। এরপর একটি পার্ক করা রয়্যাল এনফিল্ড মোটরবাইকে ধাক্কা লাগে, ফলে বাইক আরোহী প্রায় ১০ ফুট দূরে ছিটকে পড়েন। এরপর গাড়িটি মোটরবাইকের সামনের চাকার ওপর উঠে কিছুটা দূর পর্যন্ত টেনে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা খায়।

advertisement

আহতদের মধ্যে ইয়ামুনাগঞ্জের বাসিন্দা তৌফিককে কয়েক মিটার দূরে ছিটকে পড়তে দেখা যায় এবং তাঁর পায়ে গুরুতর আঘাত লাগে। পুলিশ জানিয়েছে, অন্য আহতদের মধ্যে কয়েকজনের হাড় ভেঙেছে এবং একাধিকজন বিভিন্ন ধরনের জখম হয়েছেন।

আরও পড়ুন: মহাশিবরাত্রিতে ১৯ বছর পর দুর্লভ যোগ! ৫ রাশির গোল্ডেন টাইম শুরু, টাকা, প্রোমোশন…আকাশছোঁয়া সাফল্য আসবে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাইকে একসঙ্গে ৪ জন! ডাম্পার দিল ধাক্কা, পুরুলিয়ার দুই ছৌ শিল্পীর মর্মান্তিক মৃত্যু
আরও দেখুন

সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় লোকজন৷ স্থানীয়রা অভিযুক্ত চালককে গাড়ির মধ্যেই আটকে রাখার চেষ্টা করে৷ স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত চালক, ব্যবসায়ী পুত্রের সঙ্গে ছিল দুই ব্যক্তিগত বাউন্সার৷ তারা স্থানীয়দের বাধা দেয় বলেও অভিযোগ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Accident: ‘১০ ফুট ওপরে উঠে গেল...’ মুহূর্তে পথচারীদের পিষে দিল দ্রুতগতির ল্যাম্বরগিনি! অভিযুক্ত ব্যবসায়ী পুত্র, কানপুরে দুর্ঘটনায় আহত ৬
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল