TRENDING:

করোনার টিকাকরণের সার্টিফিকেটে কেন প্রধানমন্ত্রীর ছবি, কমিশনে অভিযোগ তৃণমূলের

Last Updated:

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে৷ ফলে বলবৎ হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনার টিকাকরণের সার্টিফিকেটে কেন থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এবং নাম? এই নিয়ে আপত্তি জানিয়েই নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস৷ গতকাল, মঙ্গলবার দলের তরফে এ বিষয়ে কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷
advertisement

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে৷ ফলে বলবৎ হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি৷ তার পরেও করোনার টিকা যাঁরা পাচ্ছেন, তাঁদেরকে কেন্দ্রীয় সরকােরর তরফে দেওয়া ডিজিটাল সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নাম, ছবি সহ বার্তা আসলে আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে বলেই অভিযোগ তৃণমূলের৷ দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ট্যুইটারে বিষয়টি নিয়ে প্রথমে সরব হন৷ ডেরেকই জানান, তাঁরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছেন৷

advertisement

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল কুমার অরোরাকে লেখা চিঠিতে ডেরেক ও ব্রায়েন দাবি করেছেন, 'নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরেও কো- উইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে প্রধানমন্ত্রী যেভাবে কৃতিত্ব দাবি করছেন ও নিজের নাম প্রচার করছেন তা যেন বন্ধ করা হয়৷' একই সঙ্গে তৃণমূল সাংসদ দাবি করেছেন, 'নির্বাচন চলকালীন সাধারণ করদাতাদের অর্থে অন্যায্য ভাবে প্রধানমন্ত্রী যাতে কোনও প্রচার না করতে পারেন, তাও যেন নিশ্চিত করা হয়৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাতের নাগালেই 'পলাশের স্বর্গ'! দোলে ঘুরে আসুন হাওড়ার 'এই' জঙ্গল
আরও দেখুন

তৃণমূল সাংসদ শান্তনু সেনও করোনার টিকাকরণের স্বীকৃতি হিসেবে দেওয়া সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি দেওয়াকে 'পাবলিটি স্টান্ট' বলে অভিযোগ করেছেন৷ তাঁর দাবি, অতীতে কোনও টিকাকরণের সার্টিফিকেটেই এ ভাবে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া হয়নি৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
করোনার টিকাকরণের সার্টিফিকেটে কেন প্রধানমন্ত্রীর ছবি, কমিশনে অভিযোগ তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল