TRENDING:

Telengana Government Employee Rule: বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়

Last Updated:

তেলঙ্গনার মুখ্যমন্ত্রী জানান, অনেক বোঝানো এবং সচেতনতামূলক প্রচারের পরেও প্রবীন বাবা-মায়েদের অবহেলা করার অভিযোগ উঠছে৷

advertisement
বৃদ্ধ বাবা-মাকে দেখছেন না সন্তান৷ এমন অভিযোগে অনেক সময় আদালতের দ্বারস্থও হতে হয়ে বহু প্রবীণ নাগরিককে৷ রাজ্য সরকারি যে কর্মীরা বাবা-মায়েদের প্রতি নিজেদের দায়িত্ব পালন করবেন না, অথবা তাঁদের অবহেলা করবেন, সেই কর্মীদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে তেলঙ্গানা সরকার৷ মঙ্গলবার এমনই জানিয়েছেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷
সরকারি কর্মীদের হুঁশিয়ারি তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির৷
সরকারি কর্মীদের হুঁশিয়ারি তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির৷
advertisement

একটি সরকারি অনুষ্ঠানে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী জানান, অনেক বোঝানো এবং সচেতনতামূলক প্রচারের পরেও প্রবীন বাবা-মায়েদের অবহেলা করার অভিযোগ উঠছে৷ এবার থেকে এই ধরনের অভিযোগ উঠলে রাজ্য সরকার আর চোখ বুজে থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, প্রবীণ নাগরিকরা যাতে সম্মানের সঙ্গে বাঁচতে পারেন, তা নিশ্চিত করতেই এবার কঠোর পদক্ষেপের পথে হাঁটবে তেলঙ্গনা সরকার৷

advertisement

বিশেষত তেলঙ্গনা সরকারের অধীনে চাকরি করা সরকারি কর্মীদের সতর্ক করেছেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, কোনও সরকারি কর্মীর বিরুদ্ধে বাবা-মায়ের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগ উঠলে সেই অভিযোগ খতিয়ে দেখবে সরকার৷ অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে৷ শুধু তাই নয়, সংশ্লিষ্ট কর্মীর বেতনের দশ শতাংশ সরাসরি সেই কর্মীর বাবা-মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে সরকার৷

advertisement

এর পাশাপাশি প্রবীণ নাগরিকদের যত্ন নিতে প্রণাম নামে ডে কেয়ার সেন্টার তৈরি করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷ এই সেন্টারগুলিতে প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যে নজর দেওয়ার পাশাপাশি তাঁদের বিনোদন এবং সামাজিক যোগাযোগ বাড়ানোর ব্যবস্থা করা হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

তবে মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি জানিয়েছেন, আপাতত বেতন কাটার এই সিদ্ধান্ত শুধুমাত্র যে রাজ্য সরকারি কর্মচারীরা বাবা-মায়েদের দেখাশোনা করছেন না, তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে৷ তবে খুব শিগগিরই এই সংক্রান্ত নতুন আইন রাজ্য সরকার আনবে বলেও জানিয়েছেন রেভানাথ রেড্ডি৷ পাশাপাশি, সন্তানদের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে প্রবীণ নাগরিকরা যাতে সহজে অভিযোগ জানাতে পারেন, তার জন্যও আলাদা ব্যবস্থা তৈরি করা হবে বলে জানিয়েছেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী৷ তেলঙ্গনার সরকারি আধিকারিকদের দাবি, রাজ্য সরকারের এই পদক্ষেপ অন্যান্য রাজ্যগুলির কাছেও মডেল হিসেবে উঠে আসবে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Telengana Government Employee Rule: বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল