TRENDING:

বাড়িতে রয়েছে ৫৪ লক্ষ টাকা, নোট বাতিলের জেরে আত্মঘাতী মহিলা

Last Updated:

এখন বাজারে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট ৷ এই টাকা থাকা বা না থাকা প্রায় সমানই ৷ এই ধাক্কা সামলাতে না পেরে আত্মহত্যা করলেন কান্দুকুরি বিনোদা নামে এক মহিলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেহবুবাবাদ: বাড়িতে রয়েছে ৫৪.৪০ লক্ষ টাকা ৷ এবং পুরো টাকাটাই ৫০০ ও ১০০০ টাকার নোটে রয়েছে ৷ কিন্তু মঙ্গলবার মোদির ঘোষণার পর থেকে বাজারে তার মূল্য এখন শূণ্য ৷ এখন বাজারে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট ৷ এই টাকা থাকা বা না থাকা প্রায় সমানই ৷ এই ধাক্কা সামলাতে না পেরে আত্মহত্যা করলেন কান্দুকুরি বিনোদা নামে এক মহিলা।
advertisement

৫৫ বছরের ওই মহিলা তেলাঙ্গানার মেহবুবাবাদের শনিগাপুরম গ্রামের বাসিন্দা ৷ বাতিল হয়ে গিয়েছে ৫০০ ও ১০০০ টাকা ৷ কিন্তু এই টাকা যে বদল করা যাবে বা ব্যাঙ্কে জমা দেওয়া যাবে তা বুঝতে না পেরে আত্মঘাতী মহিলা ৷

পুলিশ সত্রের খবর, কয়েকমাস আগে ৫৬.৪০ লক্ষ টাকায় একটি জমি বিক্রি করে বিনোদা ৷ এর মধ্যে ২ লক্ষ টাকা তিনি স্বামীর চিকিৎসার জন্য তিনি খরচ ফেলেন ৷ বাকি সমস্ত টাকা মেয়ের বিয়ে ও আরেকটি জমি কেনার জন্য বাড়িতে রেখেছিলেন তিনি ৷

advertisement

মঙ্গলবার প্রধানমন্ত্রী নোট বাতিলের কথা ঘোষণা করতেই গ্রামবাসীরা বিনোদাকে জানায় যে তার কাছে থাকা টাকার আর কোনও মূল্য ৷ তাঁর কাছে থাকা টাকা আর কোনও কাজে লাগবে না। এমনকী এই নিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে বচসাও হয় ৷ পুরো জমি বিক্রি করে দেওয়ায় তাকেঅ দায়ি করে পরিবার পরিজনরা ৷

এতগুলো টাকা অচল হয়ে যাওয়ায় কী করবেন বুঝতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি ৷ বৃহস্পতিবার রাতে সকলে ঘুমিয়ে পড়লে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন মহিলা ৷

advertisement

গ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, তেলেঙ্গানার গ্রামাঞ্চলে বেশিরভাগ জমি নগদ টাকা দিয়ে কেনা বেচা হয়ে থাকে ৷ এখন বিয়ের মরশুম তাই বেশিরভাগ মানুষ বাড়িতে প্রচুর নগদ টাকা রেখে থাকে ৷ ৫০০ ও ১০০০ টাকা বাতিল হওয়ায় প্রতুর মানুষ সমস্যায় পড়েছেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষ জানেন না ঠিক করে টাকা বদলাতে হবে ৷ এর ফলে অবসাদে ভুগচ্ছেন অনেকে ৷ এখনও অনেকের কাছে এটা পরিষ্কারই নয় যে টাকা বাতিল হলেও তা ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে তা বদলে আনতে পারবেন ৷ স্থানীয় থানায় আত্মহত্যার মামলা দায়ের করা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বাড়িতে রয়েছে ৫৪ লক্ষ টাকা, নোট বাতিলের জেরে আত্মঘাতী মহিলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল