TRENDING:

Tamil Nadu Assembly Elections 2026: আসন সমঝোতা শেষ! তামিলনাড়ুতে কত আসনে লড়ছে BJP? জানিয়ে দিল AIADMK

Last Updated:

Tamil Nadu Assembly Elections 2026: ছোট দলগুলির সঙ্গে আলোচনা এখনও চলছে বলে জানিয়েছে AIADMK৷ তবে দ্রুত সেই আলোচনাও শেষ হবে৷ জনমত সমীক্ষায় তামিলনাড়ুর ডিএমকে সরকার এবং বিরোধী AIADMK নেতৃত্বাধীন এনডিএ জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নিজেদের মধ্যে আসন সমঝোতা সেরে নিল এনডিএ জোট শরিকেরা৷ আগামী নির্বাচনে ১৭৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে AIADMK, বিজেপি লড়বে ২৭টিতে, পিএমকে ১৮টিতে এবং এএমএমকে ১১টিতে৷
আসন সমঝোতা এনডিএ-র
আসন সমঝোতা এনডিএ-র
advertisement

AIADMK-কে তরফে জানানো হয়েছে, ছোট আঞ্চলিক দলগুলির সঙ্গে আলোচনা এখনও চলছে৷ খুব শীঘ্রই সেখান থেকে কোনও সিদ্ধান্তে আসা যাবে৷

AIADMK নেতা ইডাপ্পাডি কে পালানিস্বামী আসন সমঝোতার কথা সাংবাদিকদের সামনে ঘোষণা করার সময় বলেন, ‘‘আমাদের এই জোট, জয়ের জোট৷ এবার আমরা সরকার গড়ব৷ আমরা আলোচনার জন্য দিল্লি গিয়েছিলাম৷ কিন্তু, ডিএমকে আমাদের নিয়ে ভুল তথ্য প্রচার করছে৷ খুব ভাল ভাবেই আমাদের আলোচনা এগিয়েছে৷ খুব শীঘ্রই ছোট দলগুলির সঙ্গে আলোচনাও হয়ে যাবে৷’’

advertisement

আরও পড়ুন: হরমুজ প্রণালীতে অস্থিরতা নিয়ে কড়া বার্তা মোদির! জ্বালানি নিরাপত্তায় জোর প্রধানমন্ত্রীর

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, তামিলনাড়ু বিজেপি সভাপতি নাইনার নাগেন্দ্রণ, পিএমকে প্রেসিডেন্ট আনুভূমানি রামাদোস এবং এএমএমকে জেনারেল সেক্রেটারি টিটিভি দিনাকারণ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে৷

অন্যাদিকে, ভোটভাইবের সর্বশেষ ‘ভোট ট্র্যাকার’-এর জনমত সমীক্ষা বলছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে তামিলনাড়ুতে তীব্র দ্বিমুখী লড়াই হবে। শাসক ডিএমকে-নেতৃত্বাধীন জোট এবং এআইএডিএমকে-নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস মিলেছে জনমত সমীক্ষায়৷ জানাচ্ছে ভোটভাইবের সর্বশেষ ‘ভোট ট্র্যাকার’ অপিনিয়ন পোল, যা একচেটিয়াভাবে প্রকাশ করেছে সিএনএন-নিউজ১৮। ভোটের আগে করা এই সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস, সিপিআই এবং সিপিআই(এম)-কে সঙ্গে নিয়ে গঠিত দ্রাবিড় মুন্নেত্র কাঝাগম (ডিএমকে) নেতৃত্বাধীন জোট ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় ১১৩ থেকে ১২৩টি আসন পেতে পারে।

advertisement

আরও পড়ুন: পাকিস্তানের মেজর হয়ে ছিলেন ভারতের ‘স্পাই’! ধরা পড়ে যান অন্যের ভুলে, রবীন্দ্র কৌশিক বাস্তবের ‘ধুরন্ধর’!

নেটওয়ার্ক 18-এর ওপিনিয়ন পোল অনুযায়ী তামিলনাড়ুর সাম্প্রতিক মতামত সমীক্ষায় উঠে এসেছে একেবারে বিভক্ত জনমতের ছবি। গত পাঁচ বছরে ডিএমকে সরকারের কাজকর্ম নিয়ে মানুষের প্রতিক্রিয়া মিশ্র। প্রায় ৪০ শতাংশ মানুষ সরকারকে ‘ভাল’ বা ‘খুব ভাল’ বললেও, প্রায় ৩৯ শতাংশ ‘খারাপ’ বা ‘খুব খারাপ’ বলে মত দিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রোজগারের নয়া দিশা, বাড়িতেই এলইডি বাল্ব বানিয়ে অঢেল রোজগার করছেন মহিলারা
আরও দেখুন

নারী ভোটাররা তুলনামূলকভাবে বেশি সন্তুষ্ট হলেও পুরুষদের মধ্যে সমালোচনার সুর বেশি। বয়সের নিরিখেও পার্থক্য স্পষ্ট—৫৫ বছরের বেশি বয়সীরা সবচেয়ে বেশি সন্তুষ্ট, আর ১৮ থেকে ২৪ বছরের তরুণ ভোটাররা তুলনায় বেশি অসন্তুষ্ট। তফসিলি জাতি ও দলিত ভোটারদের মধ্যে সরকারের প্রতি সমর্থন বেশি, বিপরীতে উচ্চবর্ণ হিন্দুদের মধ্যে অসন্তোষ বেশি লক্ষ্য করা গেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেও গড়ের তুলনায় বেশি সন্তুষ্টি দেখা গিয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Tamil Nadu Assembly Elections 2026: আসন সমঝোতা শেষ! তামিলনাড়ুতে কত আসনে লড়ছে BJP? জানিয়ে দিল AIADMK
Open in App
হোম
খবর
ফটো
লোকাল