TRENDING:

সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা মামলায় আদিত্য চোপড়াকে টানা তিনঘণ্টার জেরা পুলিশের

Last Updated:

ফের সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা মামলায় কোনও হাই প্রোফাইলকে জেরা করল মুম্বই পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একমাস হয়েছে তিনি প্রয়াত হয়েছেন ৷ তাঁর প্রয়াণ এখনও বিশ্বাসযোগ্য নয় সবার কাছে ৷ বিশেষত পরিবার পরিজন থেকে ভক্তরা কোনও ভাবেই মন থেকে মানতে পারছেন না সুশান্ত সিং রাজপুত আর এই পৃথিবীতে নেই ৷ তাঁর মৃত্যু নিয়ে মুম্বই পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে একাধিক ব্যক্তিকে জেরাও করেছে ৷ সেই তালিকায় থাকা আরও এক হাই প্রোফাইলকে জেরা করতে ডেকে পাঠাল পুলিশ ৷
advertisement

সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা মামলায় এইবার যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার বয়ান রেকর্ড করেছে পুলিশ ৷ সুশান্ত সিং রাজপুত যশরাজ ফিল্মসের হয়ে শুদ্ধ দেশি রোম্যান্স ও ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি ছবিতে অভিনয় করেছিলেন৷ এরপরেও একটি ছবি করার কথা ছিল৷ কিন্তু সেই ছবি কোনও কারণবশত প্রস্তুত হয়নি৷ যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মার বয়ান রেকর্ড করেছে পুলিশ ৷ আদিত্য চোপড়াকে পুলিশ টানা ৩ ঘণ্টা জেরা করেছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

প্রায় সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত জেরা করা হয়েছে আদিত্য চোপড়াকে ৷ তবে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদের বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা মামলায় আদিত্য চোপড়াকে টানা তিনঘণ্টার জেরা পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল