TRENDING:

মেয়ের মিঠে গান আর মায়ের তবলার বোলের যুগলবন্দি ইন্টারনেটে ভাইরাল, দেখুন সেই ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রতিদিন একটু একটু করে শরীরটার পরিবর্তন ৷ টানা ৯ মাস ধরে শরীরের ভিতরে অন্য একটা শরীরের বেড়ে ওঠা। একজন মা-ই তো অনুভব করতে পারেন এই অনুভূতি ৷ সন্তানের সঙ্গে মায়ের সম্পর্কটাই নাকি পৃথিবীর সেরা সম্পর্ক ৷ এমনই মত বার বার উঠে এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমীক্ষাপত্রে ৷ আর মা ও মেয়ের এক অনন্য সম্পর্কের নজির উঠে এসেছে সাম্প্রতিক ভাইরাল হওয়া একটি ভিডিওতে ৷
advertisement

আসলে, কয়েকদিন আগেই গিয়েছে ‘মাদার্স ডে’৷ আর সেই উপলক্ষ্যে শুভ্রা অগ্নিহোত্রী নামে এক কিশোরী একটি গান পোস্ট করেছিলেন তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ৷ সেই গানের-সুর-তাল-ছন্দই মন জয় করে নিয়েছে নেটিজেনদের ৷ আসলে সেই কিশোরী হিন্দি ছবি ‘তলাশ’-এ গায়িকা সোনা মহাপাত্রের গাওয়া ‘জিয়া লাগে না’গানটি করেন ৷ তবে আরও একটি ভালো লাগার বিষয় হল-তাঁরই সঙ্গে তবলা বাজাচ্ছিলেন তাঁরই মা ৷ মা ও মেয়ের সেই যুগলবন্দিই মন কেড়েছে নেটিজেনদের ৷

advertisement

সেই ভিডিও এখনও পর্যন্ত ৬ হাজার ৮০০ বার শেয়ার হয়েছে ৷ লাইক পড়েছে ১৪ হাজারটি ৷ মা আর মেয়ের সেই যুগলবন্দি এখনও পর্যন্ত ৬ লক্ষ ৭৪ হাজার দর্শক দেখে ফেলেছেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দাঁতনের হলুদ পান টেক্কা দিচ্ছে বেনারসি পানকে! বিশেষ পদ্ধতিতে মাসের পর মাস সতেজ থাকছে পাতা
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মেয়ের মিঠে গান আর মায়ের তবলার বোলের যুগলবন্দি ইন্টারনেটে ভাইরাল, দেখুন সেই ভিডিও