TRENDING:

‘বিজেপিই দেশের মূল শত্রু’, সাধারণ সম্পাদকের দায়িত্বে এসেই বিজেপির বিরুদ্ধে সরব ইয়েচুরি

Last Updated:

অবশেষে সমস্ত জল্পনার অবসান ! সিপিএমের সাধারণ সম্পাদকের পদে আরও একবার নির্বাচিত হলেন সীতারাম ইয়েচুরি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: অবশেষে সমস্ত জল্পনার অবসান ! সিপিএমের সাধারণ সম্পাদকের পদে আরও একবার নির্বাচিত হলেন সীতারাম ইয়েচুরি ৷ আর সেই পদে নির্বাচিত হতেই নিজের রণনীতি নিয়ে রণংদেহি মেজাজে দেখা মিলল সীতারাম ইয়েচুরির ৷ বিজেপিকে ‘দেশের মূল শত্রু’ বলে আক্রমণ করলেন তিনি ৷
advertisement

আরও পড়ুন: লক্ষ্য লোকসভা নির্বাচন ! সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে আসন জোরদার করল বাংলা

লক্ষ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচন ৷ আর সেই নির্বাচনের আগে বিজেপি এবং আরএসএসকে রুখতে বদ্ধপরিকর ইয়েচুরি ৷ তিনি বলেন, ‘বিজেপিই দেশের মূল শত্রু । তাঁকে রুখতে সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে ।’ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পরই মঞ্চে দাঁড়িয়েই হুঙ্কার সীতারামের ৷

advertisement

আরও পড়ুন: সিপিএমের সাধারণ সম্পাদক হিসেবে বহাল সীতারাম ইয়েচুরিই, মাত কারাটকে

শুধু তাই নয় ৷ দেশে সংখ্যালঘু দল হয়ে কাজ চালিয়ে যাওয়া যথেষ্ট কষ্টকর ৷ গত কয়েক বছরে সেই স্বাদ তিনি পেয়েছেন ৷ তাই অত্যন্ত সুদক্ষতার সঙ্গেই ধাপে ধাপে এগিয়েছেন তিনি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

তবে, কংগ্রেসের সঙ্গে সমস্ত রকম জোটের বিভ্রান্তিকর মন্তব্যের অবসানও ঘটিয়েছেন ইয়েচুরি এক ঝটকায় ৷ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে কোনও রাজনৈতিক জোট গঠন তিনি করবেন না ৷ কিন্তু বিজেপিকে এবং সাম্প্রদায়িকতা রুখতে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করবে সিপিএম ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘বিজেপিই দেশের মূল শত্রু’, সাধারণ সম্পাদকের দায়িত্বে এসেই বিজেপির বিরুদ্ধে সরব ইয়েচুরি