TRENDING:

SIR in West Bengal: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট! কবে প্রকাশিত হবে তালিকা, জানুন

Last Updated:

SIR in West Bengal: সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারির পরে আরও এক সপ্তাহ সময় দেওয়া হবে ইআরও-দের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: এসআইআর শুনানিতে এবার সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে নির্বাচন কমিশন। নামের বানান নিয়ে যেভাবে আমজনতাকে হেনস্তা করা হচ্ছে, বাবা-মায়ের সঙ্গে বয়সের ফারাক হলে নোটিস পাঠানো হচ্ছে, তা নিয়ে বিরক্ত প্রকাশ করলেন বিচারপতি জয়মাল্য বাগচী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ আংশিক মান্যতা দিয়ে মাইক্রো অবজার্ভারদের চূড়ান্ত ক্ষমতা নেওয়ার থেকে সরিয়ে দিল শীর্ষ আদালত। বরং এবার এসআইআর-এর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও-রাই। তবে, সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, বাংলার এসআইআর পরিস্থিতি দেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট! চূড়ান্ত ভোটার তালিকা নূন্যতম এক সপ্তাহ অতিরিক্ত বাড়ানোর নির্দেশ দিল আদালত।
১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে না চূড়ান্ত তালিকা
১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে না চূড়ান্ত তালিকা
advertisement

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারির পরে আরও এক সপ্তাহ সময় দেওয়া হবে ইআরও-দের। যাতে তাঁরা নথি যাচাই সম্পূর্ণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন, সেই কারণেই সময় দেওয়া হবে বলে জানাচ্ছে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, কমিশন প্রয়োজনে ইআরও এবং এইআরও-দের পরিবর্তন করতে পারবে। যোগ্য মনে হলে বর্তমান অফিসারদের ব্যবহারও করতে পারবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও-রাই। মাইক্রো অবজার্ভার এবং এই অফিসারেরা শুধুমাত্র সাহায্য করবেন। রাজ্যের দেওয়া অফিসারদের দু’দিনের প্রশিক্ষণ দেওয়া যাবে বলেও জানিয়েছে কমিশন।

advertisement

আরও পড়ুন: ‘আমরা কমিশনের কাজে হস্তক্ষেপ করতে পারি না’, SIR মামলায় রাজ্যের অফিসার নিয়োগ নিয়েও বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

গত শুনানিতে মাইক্রো অবজ়ার্ভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল আদালতে। কমিশন জানিয়েছিল, রাজ্য কর্মী না দেওয়ায় মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীদের সঙ্গে আদালতে হাজির ছিলেন। তিনি জানিয়েছেন, প্রয়োজনীয় সংখ্যক কর্মী দেওয়া হবে। সেই মতো কর্মী দেওয়ার কথা জানায় রাজ্য। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, রাজ্য নিশ্চিত করবে ৮,৫০৫ জনই গ্রুপ-বি অফিসার। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট ডিইও বা ইআরও-র কাছে তাঁদের রিপোর্ট করতে হবে। এবং, দায়িত্ব গ্রহণ করতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই ছোট্ট 'উপায়' দেখাবে জাদু...! জবা গাছে 'একচিমটি' দিলেই কামাল! ফুলে ফুলে চোখ ধাঁধাবে
আরও দেখুন

এদিকে, সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল নিয়ে একটি আবেদন করা হয়েছিল। ওই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, “এতে অস্বাভাবিক কী আছে? এটাই তো সংবিধানের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রকাশ। এই বিষয়টিকে রাজনীতিকরণ করবেন না।”

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
SIR in West Bengal: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট! কবে প্রকাশিত হবে তালিকা, জানুন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল