TRENDING:

Mamata Banerjee SIR Protest: অমর্ত্য সেন থেকে জয় গোস্বামী—এসআইআর শুনানির নোটিসে হেনস্থার অভিযোগ, দিল্লিতে কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

Last Updated:

Mamata Banerjee SIR Protest: কমিশনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অমর্ত্য সেন, জয় গোস্বামী-সহ বাংলার নামী ব্যক্তিত্বদের শুনানির নোটিস পাঠানো হয়ছে। অমর্ত্য সেন-কে শুনানির নোটিস পাঠানো হয়েছিল তাঁর বাবা-মায়ের বয়সের পার্থক্যের কারণে।’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
নয়াদিল্লিঃ মঙ্গলবার, দিল্লির চাণক্যপুরীতে নিউ বঙ্গভবনে সাংবাদিক বৈঠক করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত আছেন SIR-এ ক্ষতিগ্রস্ত পরিবাদের সদস্যরাও।
News18
News18
advertisement

কমিশনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অমর্ত্য সেন, জয় গোস্বামী-সহ বাংলার নামী ব্যক্তিত্বদের শুনানির নোটিস পাঠানো হয়ছে। অমর্ত্য সেন-কে শুনানির নোটিস পাঠানো হয়েছিল তাঁর বাবা-মায়ের বয়সের পার্থক্যের কারণে।’

আরও পড়ুনঃ প্রেমে ভাঙনই বদলে দিল জীবন! বাস্তবে ‘শাদি মে জরুর আনা’র নায়ক IAS আদিত্য পান্ডে

advertisement

তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এসআইআর করে নাম বাদ দেওয়া হচ্ছে।’ সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। মমতার দাবি, ‘‘বাংলা বললেই বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে।’’

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

মমতা বলেন, “আমার পিছনে যাঁরা বসে আছেন তাঁরা সবাই এসআইআর আক্রান্ত। আমরা আরও বেশি লোক আনতে পারতাম। দিল্লির সাংবাদিকরা জানেন না বাংলায় আদতে কী চলছে। সংসদেও কী চলছে দেখুন না, আমি সদস‍্য নই সংসদের কিন্তু যা দেখছি, তাতে দেখুন না বিরোধীদের কী অবস্থা। আমরা তাই ভাবলাম আপনারা সরাসরি নিজের চোখে দেখে নিন। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষদের নিয়ে এসেছি।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee SIR Protest: অমর্ত্য সেন থেকে জয় গোস্বামী—এসআইআর শুনানির নোটিসে হেনস্থার অভিযোগ, দিল্লিতে কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল