TRENDING:

আপনি কুর্সিকি পেটি বাঁধ কে রাখিয়ে, মওসম খারাপ হোনে ওয়ালা হ্যায়, KIFF মঞ্চে বাদশা

Last Updated:

কলকাতার মঞ্চে দাঁড়িয়ে বাংলায় ভাষন দেন শাহরুখ। চিরাচরিত বুদ্ধিদীপ্ততায় হাসি ফোটান অনুষ্ঠানে উপস্থিত সকলের মুখেই। 'পাঠান'-এর একটি সংলাপ বলে নিজের বক্তব্যে ইতি টানেন অভিনেতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিগত এক বছরে নানা বিতর্ক ঘিরেছে তাঁকে। 'পাঠান'-এর সদ্য মুক্তি পাওয়া গান 'বেশরম রং' নিয়েও জলঘোলা কিছু কম নয়। এমনকী ছবিটিকে বয়কটের ডাকও উঠেছে ইতিমধ্যেই। তবু কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে খোশমেজাজেই ধরা দিলেন 'বাদশা'।
advertisement

নিজের ছবিকে ঘিরে বিতর্ক নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি ঠিকই। তবে নেটমাধ্যমের নেতিবাচক দিকের কথা অনায়াসেই তুলে ধরলেন অভিনেতা। মঞ্চে দাঁড়িয়ে বললেন, "সোশ্যাল মিডিয়া প্রায়শই একটি নির্দিষ্ট সংকীর্ণ দৃষ্টিভঙ্গির দ্বারা চালিত হয়। আমি কোথাও পড়েছি, নেতিবাচকতাই সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ায়।"

আরও পড়ুন : একটা গান প্লিজ! মুখ্যমন্ত্রীর আবদারে KIFF-এর মঞ্চ থেকে গান গাইলেন অরিজিৎ সিং

advertisement

আরও পড়ুন : KIFF-এর শুভ সূচনা! শাহরুখ-রানি-অমিতাভের উপস্থিতিতে ঝলমল করল নেতাজি ইনডোর

কলকাতার মঞ্চে দাঁড়িয়ে বাংলায় ভাষন দেন শাহরুখ। চিরাচরিত বুদ্ধিদীপ্ততায় হাসি ফোটান অনুষ্ঠানে উপস্থিত সকলের মুখেই। 'পাঠান'-এর একটি সংলাপ বলে নিজের বক্তব্যে ইতি টানেন অভিনেতা। বলে ওঠেন, "আপনি কুর্সিকি পেটি বাঁধ কে রাখিয়ে, মওসম খারাপ হোনে ওয়ালা হ্যায়।" কিং খানের কথা শেষ হতেই ভেসে আসে দর্শকের উল্লাসধ্বনি। হাততালিতে ফেটে পড়ে চারদিক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

আরও একবার কলকাতায় এসে সকলের মন জয় করলেন শাহরুখ। বুঝিয়ে দিলেন 'বাজিগর'-এর ম্যাজিক কখনও ফিকে হয় না।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আপনি কুর্সিকি পেটি বাঁধ কে রাখিয়ে, মওসম খারাপ হোনে ওয়ালা হ্যায়, KIFF মঞ্চে বাদশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল