TRENDING:

কলেজ ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে পুলিশের জালে নৌসেনা অফিসার

Last Updated:

লেজ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে পুলিশের জালে অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসার ৷ ঘটনাটি ঘটেছে দিল্লিতে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে পুলিশের জালে অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসার ৷ ঘটনাটি ঘটেছে দিল্লিতে ৷ অভিযুক্তের বিরুদ্ধে কলেজ ছাত্রীদের উত্যক্ত এবং অশালীন মেসেজ করার অভিযোগ উঠেছে ৷ অভিযুক্ত নৌসেনা অফিসার সুরাজ দে-এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন এক ছাত্রী ৷
advertisement

আরও পড়ুন:সন্তানের বাবা বউয়ের প্রেমিক, ২ মাসের শিশুকে আছড়ে মারল নাবালক পিতা

পুলিশ সূত্রে খবর, হংকংয়ের মার্চেন্ট নেভি কোম্পানিতে কর্মরত নৌসেনা অফিসার সুরাজ অমর কলনির বাসিন্দা ৷ নানা অজুহাতে একাধিক কলেজ ছাত্রীর ফোন নম্বর যোগাড় করে তাদেরকে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ৷ এমনকী, ওই সমস্ত ছাত্রীরা যখন কলেজ যেতেন তখন তাদেরকে রীতিমত ধাওয়া করত অভিযুক্ত ব্যক্তি ৷

advertisement

আরও পড়ুন:‘মাঝে মধ্যেই ধর্ষণ নিয়ন্ত্রণ করা যায় না’, বেফাঁস মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

গত ১৭ এপ্রিল দক্ষিণ দিল্লির একটি থানায় নৌসেনা অফিসারের অভিযোগ দায়ের করেন ওই কলেজ ছাত্রী ৷ কিন্তু তারপর থেকেই শুরু হয় হুমকি দেওয়া ৷ প্রথমে তিনি অতটা পাত্তা দেন নি ঘটনাটি নিয়ে ৷ নম্বরটি ব্লক করে দেন তিনি ৷ কিন্তু এরপর ফের অন্য নম্বর থেকে অশ্লীল মেসেজ পাঠাতে শুরু করেন ওই অফিসার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

এরপর ওই কলেজ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ ৷ তদন্তে নেমে জানা যায় শুধু একজন ছাত্রীই নয় ৷ আরও পাঁচ ছাত্রীকে এভাবেই উত্যক্ত করত ওই নৌসেনা অফিসার ৷ একাধিক ফোন নম্বর থেকে ওই সমস্ত কলেজ ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠাত অভিযুক্ত অফিসার ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কলেজ ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে পুলিশের জালে নৌসেনা অফিসার