TRENDING:

Delhi Assembly Ink Incident: মুখোশ পরা গাড়ির চালক, সন্দেহ বাড়িয়েছে ‘ফুলের তোড়া’! দিল্লি বিধানসভার ঘটনায় অবশেষে গ্রেফতারি

Last Updated:

Delhi Assembly Ink Incident: প্রত্য়ক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই গাড়ির চালক কমপক্ষে ৫ মিনিট বিধানসভা চত্বরের ভিতরে ছিল, নিরাপত্তাকর্মীরা এগিয়ে যেতেই দ্রুত সাদা গাড়িতে উঠে পালিয়ে যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সোমবার দুপুরে কড়া নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে দিল্লি বিধানসভা চত্বরের মধ্যে একটি গাড়ি ঢুকে পড়ায় উত্তেজনা ছড়ায়৷ জানা যায়, দিল্লি বিধানসভার ২ নম্বর ভিআইপি গেটের ব্যারিকেডে ধাক্কা মেরে একজটি গাড়ি ঢুকে যায় হাই সুকিওরিটি জোনে৷ তারপরে স্পিকারের গাড়িতে কালি ছিটিয়ে সেই গাড়ি বেমালুম চত্বর থেকে বেরিয়ে যায় বলেও জানায় প্রত্যক্ষদর্শীরা৷ সোমবারের ঘটনাকে দিল্লি বিধানসভার নিরাপত্তা ব্যবস্থার একটি বড়সড় গাফিলতি হিসাবে দেখা হচ্ছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাড়ি চালানোর সময় চালক একটি মাস্ক পরেছিলেন৷ গাড়িতে রাখা একটি ফুলের বোকে নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে৷
দিল্লি বিধানসভা
দিল্লি বিধানসভা
advertisement

জানা গিয়েছে, সোমবার দুপুরে এক মুখোশ পরা একটি ব্যক্তি গাড়ি চালিয়ে দিল্লি বিধানসভা প্রাঙ্গণের ২ নম্বর গেট ভেঙে ঢুকে পড়ে এবং তারপর পালিয়ে যায়৷ তবে কয়েক ঘণ্টার তল্লাশি অভিযানের পরে পুলিশ ওই মুখোশধারী ব্যক্তিকে গ্রেফতার করে এবং গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় জানা গেছে ৷ নাম সরবজিঞ সিং৷ গাড়িটি উদ্ধার করা হয়েছে উত্তর দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকা রুপনগর এলাকা থেকে।

advertisement

আরও পড়ুন: ফিরল সংসদ হামলার স্মৃতি! হাই সিকিওরিটি টপকে দিল্লি বিধানসভা ভবনে ঢুকে পড়ল গাড়ি, নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ত্রুটি

সম্প্রতি শেষ হওয়া বাজেট অধিবেশনের সময় অ্যাসেম্বলিতে বোমা হুমকি পাওয়ার পরপরই এই ঘটনা ঘটেছে, যা বিষয়টিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। উত্তর প্রদেশ (UP) নম্বরযুক্ত গাড়িটি প্রায় দুপুর ২টার সময় গেট নম্বর ২ ভেঙে অ্যাসেম্বলি প্রাঙ্গণে ঢুকে পড়ে এবং তারপর সেখান থেকে পালিয়ে যেতেও সক্ষম হয়। টাটা সিয়েরা (নম্বর: UP-26 AZ 8090) গাড়িটি ভিআইপি প্রবেশদ্বারের গেটে জোর করে ঢোকে৷ যদিও সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিল সিআরপিএফ। গেট ভেঙে ঢোকার পরে চালক হঠাৎ গাড়ি থামায়, শান্তভাবে গাড়ি থেকে নেমে গেটের কাছে একটি ফুলের তোড়া রেখে আবার গাড়িতে উঠে চলে যায়।

advertisement

দিল্লি সচিবালয়ের এক আধিকারিক জানিয়েছেন, চালকটি বিজেন্দ্র গুপ্তের দফতরের দিকে এগিয়ে গিয়ে বারান্দার কাছে একটি ফুলের তোড়া রেখে, তার পরে সেখান থেকে চলে যান। তিনি আরও বলেন, চালকটি স্পিকারের গাড়ির উপের কালিও ছোঁড়ে। বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা। এখন পর্যন্ত ওই ফুলের তোড়ার মধ্যে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে আধিকারিকেরা জানিয়েছেন।

advertisement

আরও পড়ুন: চোখে জল…, হুডখোলা গাড়িতে মনোনয়ন জমা দিতে গেলেন শশী পাঁজা, হঠাৎ কার কথা মনে পড়ে চোখ ছলছল বিদায়ী মন্ত্রীর?

ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ANI-এর সঙ্গে কথা বলার সময় জানান, নিরাপত্তাকর্মীরা ওই চালকের দিকে ছুটে যেতেই ওই ব্যক্তি একটি ‘সাদা গাড়ি’ করে পালিয়ে যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

তিনি বলেন, “আমি একটি সাদা গাড়ি দেখেছিলাম। সেটি গেটে ধাক্কা মেরে Delhi Assembly-এর ভেতরে ঢুকে পড়ে। প্রায় ৫ মিনিট ধরে গাড়িটি ভেতরে ঘোরাঘুরি করছিল। এরপর এক নিরাপত্তাকর্মী গাড়ির দিকে দৌড়ে আসতেই, সে দ্রুত গাড়ি ঘুরিয়ে অ্যাসেম্বলি থেকে বেরিয়ে যায়…”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Assembly Ink Incident: মুখোশ পরা গাড়ির চালক, সন্দেহ বাড়িয়েছে ‘ফুলের তোড়া’! দিল্লি বিধানসভার ঘটনায় অবশেষে গ্রেফতারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল