TRENDING:

CAA-বিরোধী 'নাটক' পড়ুয়াদের, গোটা স্কুলের বিরুদ্ধেই দেশদ্রোহিতার মামলা দায়ের

Last Updated:

নাটকের একটি সংলাপে পড়ুয়াদের বলতে শোনা গিয়েছে, 'কেউ যদি কাগজ চাইতে আসে, জুতোপেটা করা উচিত৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: সংশোধিত নাগরিকত্বের বিরোধিতা করে একটি নাটকের আয়োজন করেছিল স্কুলের ছাত্র-ছাত্রীরা৷ গোটা স্কুলের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হল৷ কর্নাটকের বিদারের ঘটনা৷ ছাত্র-ছাত্রীদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ৷
advertisement

জানা গিয়েছে, বিদারের ওই স্কুলে ছাত্র-ছাত্রীরা একটি নাটকে অভিনয় করে৷ নাটকটির মূল বিষয় ছিল নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জি (এনআরসি)-র বিরুদ্ধে প্রতিবাদ৷ কর্নাটক পুলিশ জানিয়েছে, বিদারের ওই স্কুলটির নাম শাহিন স্কুল৷ প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠানে সিএএ-এনআরসি বিরোধী নাটক মঞ্চস্থ করে ছাত্র-ছাত্রীরা৷ সেই নাটকের একটি সংলাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে একটি অপ্রীতিকর মন্তব্য ছিল৷

advertisement

নাটকের একটি সংলাপে পড়ুয়াদের বলতে শোনা গিয়েছে, 'কেউ যদি কাগজ চাইতে আসে, জুতোপেটা করা উচিত৷' এরপরেই দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয় স্কুলটির বিরুদ্ধে৷

দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে স্কুলের সভাপতি, কর্তৃপক্ষ ও আরও এক ব্যক্তির বিরুদ্ধেও৷ স্কুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেছে এবিভিপি৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভবন নয়, প্রবেশদ্বার! মালদহের গৌড়ে লুকিয়ে বাংলার ৫০০ বছরের প্রাচীন রাজধানীর ইতিহাস
আরও দেখুন

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
CAA-বিরোধী 'নাটক' পড়ুয়াদের, গোটা স্কুলের বিরুদ্ধেই দেশদ্রোহিতার মামলা দায়ের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল