TRENDING:

হোয়াটসঅ্যাপ, ফেসবুকে চুরি হচ্ছে ব্যক্তিগত তথ্য, কেন্দ্রকে নোটিস দিল সুপ্রিম কোর্ট !

Last Updated:

কতটা নিরাপদ হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ? কেন্দ্রকে সরাসরি প্রশ্ন সুপ্রিম কোর্টের ৷ তবে শুধুই কেন্দ্র নয়, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কতটা নিরাপদ হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ? কেন্দ্রকে সরাসরি প্রশ্ন সুপ্রিম কোর্টের ৷ তবে শুধুই কেন্দ্র নয়, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের নিরাপত্তার ওপর প্রশ্ন চিহ্ন তুলে ফেসবুককেও নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট ৷ নোটিস পাঠানো হল ট্রাইকেও ! আগামী ২ সপ্তাহের মধ্যে এ বিষয়ে আদালতে পিটিশন জমা দিতে হবে কেন্দ্র ও ট্রাইকে ৷
advertisement

কয়েক মাস আগে এই দুই অ্যাপ থেকে তথ্য চুরি হওয়ার প্রচুর অভিযোগ জমা পড়েছিল ৷ এমনকী, ভারতীয় সেনাবাহিনীর অত্যন্ত গোপন ও সংবেদনশীল তথ্য হোয়াটসঅ্যাপ মারফত পাচার হয়ে যাচ্ছে বলেও একাধিক অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে জমা পড়েছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেনাকর্তাদের হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধজ্ঞা জারি করেছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

গত বছরের শুরুর দিকে হোয়াটসঅ্যাপ এন্ড টু এন্ড এনক্রিপশন চালু করে ৷ এই প্রযুক্তির ফলে যে মেসেজ পাঠাচ্ছে সেই মেজেস আর কেউ দেখতে পারবেন না ৷ তবুও মার্কিন বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গবেষক তথ্য চুরির অভিযোগ তুলেছে হোয়াটসঅ্যাপের ওপর ৷ তবে এই অভিযোগ নাকচ করেছে ফেসবুক কর্তৃপক্ষ ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
হোয়াটসঅ্যাপ, ফেসবুকে চুরি হচ্ছে ব্যক্তিগত তথ্য, কেন্দ্রকে নোটিস দিল সুপ্রিম কোর্ট !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল