TRENDING:

Rare White Deer: বিরল সাদা হরিণ দেখা গেল দেশের এই অভয়ারণ্যে, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

Rare White Deer : চতুষ্পদটিকে কিছু দিন আগে দেখা গিয়েছে অভয়ারণ্যে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ : সোনার হরিণ বা মায়ামৃগ নয়৷ ক্যামেরায় ধরা দিল সাদা হরিণ৷ উত্তরপ্রদেশের কাতারনীয়াঘাট অভয়ারণ্যে৷ বিরল এই প্রাণীর ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করলেন ভারতীয় বন দফতরের আধিকারিক আকাশদীপ বধওয়ান৷ ট্যুইটারে তিনি শেয়ার করেছেন হরিণটির ছবি৷ চতুষ্পদটিকে কিছু দিন আগে দেখা গিয়েছে অভয়ারণ্যে৷
ক্যামেরায় ধরা দিল সাদা হরিণ
ক্যামেরায় ধরা দিল সাদা হরিণ
advertisement

ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন ‘‘নিজের পরিচয় অক্ষুণ্ণ রেখেছে কাতারনীয়াঘাট৷ যেখানে হিরল ঘটনাটি সাধারণ ও সহজ৷ একটি অ্যালবিনো হরিণকে দেখা গিয়েছে গাছগাছালির মধ্যে৷ ছবিটিতে দেখা যাচ্ছে জঙ্গলে লম্বা ঘাসের আড়ালে দেখা যাচ্ছে শ্বেতবর্ণ হরিণটিকে৷ তার সঙ্গে ছিল আরও একটি প্রাপ্তবয়স্ক হরিণী৷

ট্যুইটারে শেয়ার করার কিছুদিনের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে৷ অধিকাংশ নেটিজেন সাধুবাদ জানালেও অনেকেই প্রাণীটির নিরাপত্তা নিয়ে সংশয় ও উদ্বেগ প্রকাশ করেছেন৷ ছবিটিতে মন্তব্য করেছেন বন দফতরের অন্যান্য আধিকারিক ও আমলারাও৷

advertisement

আরও পড়ুন :  অনুরাগিণী থেকে হন প্রথম অর্ধাঙ্গিনী, প্রাক্তন স্ত্রী মীনাক্ষীর প্রচণ্ড রাগ নাকি সামলাতেন দুর্নিবারই

সাধারণত অ্যালবিনো বা সাদা রঙের প্রাণী হয় পিগমেন্টেশনের কারণে৷ আংশিক বা সম্পূর্ণ পিগমেন্টেশনের জন্য কোনও প্রাণীর গায়ের স্বাভাবিক বর্ণের বদলে সাদা রং দেখা যায়৷ জন্মদাতাদের থেকে পাওয়া মিউটেড জিন এই বিরল ঘটনার জন্য দায়ী৷

আরও পড়ুন : নিজে দিনের পর দিন স্নান না করলেও প্রাক্তন স্ত্রী মীনাক্ষীর চানের জল গরম করে দিতেন দুর্নিবার, ভাইরাল টেলিভিশন শো-এর পুরনো পর্ব

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

অ্যালবিনো প্রাণীকে প্রকৃতিতে অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়৷ তাদের দৃষ্টিশক্তি দুর্বল৷ ফলে শিকার ধরা বা প্রাণরক্ষার ক্ষেত্রে সে পিছিয়ে পড়ে৷ অসুবিধার মুখোমুখি হয়৷ বিপদের সময় পারে না ক্যামোফ্লেজ করতে ৷ ফলে প্রকৃতিতে নিজেকে মিশিয়ে দিতে না পারায় সহজেই শত্রুর কাছে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে৷ এমনকি, মিলনসঙ্গী খুঁজে পেতেও সমস্যার মুখে পড়তে হয় তাদের৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Rare White Deer: বিরল সাদা হরিণ দেখা গেল দেশের এই অভয়ারণ্যে, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল