TRENDING:

নিজের মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল রাম রহিমের, চাঞ্চল্যকর অভিযোগ হানিপ্রীতের প্রাক্তন স্বামীর

Last Updated:

পাপার পরী হনিপ্রীতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তার প্রাক্তন স্বামী বিশ্বাস গুপ্তা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রাম রহিমের সাজা ঘোষণা হলে কী হবে ডেরার ভবিষ্যৎ ? এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে জল্পনা ৷ মনে করা হচ্ছে রাম রহিমের পালিতা কন্যা হনিপ্রীত ইনসান হতে চলেছেন ডেরার পরবর্তী প্রধান ৷ ডেরা অনুগামীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় ‘পাপার পরী’ হনিপ্রীতও। এমনকী রাম রহিমের ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে ৷ মনে করা হয় যে হানিপ্রীত তার দত্তক কন্যা। হেলিকপ্টারে বাবাকে জেলে যাওয়ার সময় তার পাশে দেখা যায় হনিপ্রীতকে ৷ শুধু তাই নয় জেলেও রাম রহিমের সঙ্গে দেখা যায় তাকে ৷
advertisement

পাপার পরী হনিপ্রীতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তার প্রাক্তন স্বামী বিশ্বাস গুপ্তা ৷ বিশ্বাস নিজেও বাবার অনুগামী ছিলেন ৷ ১৯৯৯ সালে ফতেহাবাদে হানিপ্রীতের সঙ্গে তার বিয়ে হয়েছিল ৷

তার দাবি, তাদেরকে আলাদা করে দিয়েছেন বাবা ৷ ও তার বউকে নিজের কাছে রেখেছেন তিনি ৷ বিশ্বাস অভিযোগ জানিয়েছেন, তার বউয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে রাম রহিমের ৷ হানিপ্রীতের আসল নাম প্রিয়াঙ্কা ৷ বাবা তাকে দত্তক নিয়ে হানিপ্রীত নাম দেন ৷ তিনি আরও জানান যে বেশ কয়েকবার রাম রহিম ও হানিপ্রীতকে আপত্তিকর অবস্থায় তিনি দেখতে পান ৷

advertisement

[/blurb]

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

হানিপ্রীতকে ডেরা থেকে বের করে আনার জন্য আদালতের দ্বারস্থ হন তিনি ৷ এর জন্য বাবা তাকে বিভিন্ন রকমের হুমকি দিতে শুরু করেন ৷ তার স্ত্রীও বাবার কাছেই থেকে যান ৷ রাম রহিমকে ছেড়ে আসার বদলে স্বামীকে ডিভোর্স দিয়ে দেন হানিপ্রীত ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নিজের মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল রাম রহিমের, চাঞ্চল্যকর অভিযোগ হানিপ্রীতের প্রাক্তন স্বামীর