সূত্রের খবর শীঘ্রই প্রার্থীর নাম ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। ২১৯ সরাসরি বিধায়ক আছে তৃণমূলের। এর পাশাপাশি, ৬ জন দলবদলু আছেন এই দলে।
এই মুহূর্তে তৃণমূলের বিধায়ক সংখ্যা সরাসরি ২১৯ জন। এছাড়া,আছে দল বদলু ৬ বিধায়ক। নির্দল বিধায়ক হিসাবে আছে কালিম্পংয়ের বিধায়ক। নির্বাচনে চার দলীয় প্রার্থীকে জেতাতে তৃণমূলের মোট ১৯৬ জন বিধায়কের সমর্থন প্রয়োজন।
advertisement
চারজন প্রার্থীর জয় নিশ্চিত করেও তৃণমূলের হাতে থাকছে আরও (২৩+৬) জন বিধায়কের ভোট। বিজেপির বিধায়কের সংখ্যা থাকছে ৬৪। এক প্রার্থীকে জেতানোর পরেও তাদের হাতে থাকবে ১৫ জন বিধায়ক।
আরও পড়ুন: ‘পরিকল্পিত পদক্ষেপ,’ NCERT-র অষ্টম শ্রেণীর বই নিয়ে চূড়ান্ত ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
বিধায়কদের সংখ্যার নিরিখে চারটি আসনে তৃণমূল এবং একটিতে বিজেপির জয় নিশ্চিত।পশ্চিমবঙ্গের পাঁচ রাজ্যসভা আসনে যদি পাঁচ জন প্রার্থী মনোনয়ন জমা দেন, সে ক্ষেত্রে ভোট হবে না। ৬ মার্চ স্ক্রুটিনি পর্বের পরেই জয়ী প্রার্থীদের শংসাপত্র দেবেন রিটার্নিং অফিসার তথা বিধানসভার সচিব। কিন্তু একটি অতিরিক্ত মনোনয়ন জমা পড়লে ১৬ মার্চ রাজ্যসভার ভোট হবে পশ্চিমবঙ্গ বিধানসভায়।
