এই ধারণাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কাটিহার ডিভিশনের রায়গঞ্জ রেলওয়ে স্টেশনে একটি রেল কোচ রেস্তোরাঁ পরিচালনার জন্য ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এটি রেলওয়ের জন্য স্থায়ী ভাড়া-বহির্ভূত রাজস্ব অর্জনের পাশাপাশি যাত্রীদের জন্যও সুবিধাজনক।
রায়গঞ্জের রেল কোচ রেস্তোরাঁটি একটি অনন্য রেলওয়ে থিমযুক্ত ডাইনিং স্পেস। একটি রিফারবিশড রেলওয়ে কোচ থেকে তৈরি করা হয়েছে এই রেস্তোরাঁ! ফলে মিশেল হয়েছে নস্টালজিয়া আর আধুনিক আতিথেয়তার মানদণ্ডের। কেবল রেল যাত্রীরাই নয়, স্থানীয় বাসিন্দারাও এই রেস্তোরাঁয় যেতে পারেন। এই পদক্ষেপটি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের বৃহত্তর দৃষ্টিভঙ্গির অংশ, যার লক্ষ্য হল রেলওয়ে ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নিস্ক্রিয় রেলওয়ে কোচগুলিকে আকর্ষণীয় রেস্তোরাঁয় রূপান্তরিত করা। সমগ্র জোন জুড়ে, রেল কোচ রেস্তোরাঁগুলি তাদের পরিবেশ, মানসম্পন্ন খাবার এবং গ্রাহক-বান্ধব পরিষেবার জন্য প্রশংসিত। এই পদক্ষেপটি যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করবে,কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
advertisement
