TRENDING:

Accident: মুহূর্তে সব শেষ! আকাশ থেকে মাটিতে আছড়ে ট্রলি, ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনায় স্তব্ধ ছত্তিশগড়

Last Updated:

Accident: রবিবার সকালে মহাসমুন্দে রোপওয়ে ছিঁড়ে ট্রলি মাটিতে পড়ে যায়। এতে এক যুবতীর মৃত্যু ও সাতজন আহত হয়েছেন, তদন্ত শুরু করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

ছত্তিশগড়: তীর্থযাত্রা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটল ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলায়। খল্লারি মাতা মন্দির থেকে ফেরার সময় হঠাৎই ছিঁড়ে পড়ে রোপওয়ের কেবল, যার জেরে মাটিতে আছড়ে পড়ে একটি ট্রলি। এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে ২৮ বছরের এক যুবতীর, আহত হয়েছেন আরও ৭ জন। রবিবার সকালে এই দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ১০টা নাগাদ মন্দির দর্শন শেষে রোপওয়েতে করে ফিরছিলেন পুণ্যার্থীদের একটি দল। ট্রলিতে মোট ৮ জন যাত্রী ছিলেন। আচমকাই রোপওয়ের কেবল ছিঁড়ে যায় এবং ট্রলিটি ওপর থেকে সোজা নিচে পড়ে যায়। এত উচ্চতা থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আয়ুসি সতকর নামে এক যুবতীর। গুরুতর জখম হন বাকি ৭ জন যাত্রী।

advertisement

আরও পড়ুনঃ উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে নামেন এবং আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুরো ঘটনাটি ঘটে চোখের পলকে। যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই কেবল ছিঁড়ে ট্রলিটি মাটিতে আছড়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল এবং শুরু হয় তৎপর উদ্ধারকাজ।

advertisement

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কেবল ছিঁড়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কোনও গাফিলতি থাকলে দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন।

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Accident: মুহূর্তে সব শেষ! আকাশ থেকে মাটিতে আছড়ে ট্রলি, ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনায় স্তব্ধ ছত্তিশগড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল