TRENDING:

প্যালেসের বাইরে ছোট্ট কটেজ, তাতেই জায়গা হল হ্যারি-মেগানের

Last Updated:

ধূমধাম করে বিয়ে হয়েছে তাঁদের ৷ কেনসিংটন প্যালেসের চৌহদ্দি ছাড়িয়ে সেই বিয়ের আমেজ ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে ৷ রাজপুত্রের বিয়ে বলে কথা ! ঠিক যেন রূপকথার গল্পগাথা ৷ বিয়ের পর মেগান হয়েছেন ডাচেস অব সাসেক্স আর হ্যারির নামের পাশে বসেছে ডিউক অব সাসেক্স-এর খেতাব ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: ধূমধাম করে বিয়ে হয়েছে তাঁদের ৷ কেনসিংটন প্যালেসের চৌহদ্দি ছাড়িয়ে সেই বিয়ের আমেজ ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে ৷ রাজপুত্রের বিয়ে বলে কথা ! ঠিক যেন রূপকথার গল্পগাথা ৷ বিয়ের পর মেগান হয়েছেন ডাচেস অব সাসেক্স আর হ্যারির নামের পাশে বসেছে ডিউক অব সাসেক্স-এর খেতাব ৷
advertisement

রাজপুত্রের সঙ্গে গাঁটছড়া বেঁধে রাজবাড়িতে পা রেখেচেন মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল ৷ যদিও অভিনয়ের জীবন এখন অতীত ৷ রয়্যাল পরিবারের নিয়ম মতো অতীতের সেই জীবন ছেড়ে নতুন বর্তমানকে স্বাগত জানিয়েছেন মার্কেল ৷

কিন্তু স্বামীর সঙ্গে শ্বশুড়বাড়িতে এসে সেই বিশ্বখ্যাত কেনসিংটন প্যালেসের মধ্যে কিন্তু জায়গা হয়নি তাঁর ৷ বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাজবাড়ির চৌহদ্দির মধ্যে থাকলেও মেগান-হ্যারির বাস কিন্তু প্যালেসের বাইরেই ৷

advertisement

আরও পড়ুন: নেই, তবু হ্যারির বিয়ে জুড়ে রয়েছেন মা ডায়না

কেনসিংটন প্যালেসের মধ্যে নটিংহাম কটেজ ৷

সবুজে ঘেরা রাজবাড়ির লনের মধ্যে নটিংহাম প্যালেস ৷ নবদম্পতি ঘর বেঁধেছেন এখানেই ৷ আগে এই কটেজে থাকতেন ডিউক ও ডাচেস অব কেমব্রিজ ৷ এখন তাঁদের সংসার বড় হওয়ায় প্যালেসের মধ্যেই অন্য একটি ২০ কামরা বিশিষ্ট অ্যাপার্টমেন্ট উঠে গিয়েছেন উইলিয়াম আর কেট ৷ ছোট ভাই এখন এই কটেজটির মালিক ৷ ক্রিস্টোফার রেন এই কটেজটি ডিজাইন করেছিলেন ৷

advertisement

আরও পড়ুন: হ্যারি-মেগানের বিয়েতে ঘটল এই ৫ অদ্ভুত ঘটনা, লক্ষ্য করেছেন ?

সেরা ভিডিও

আরও দেখুন
এই গ্রামেই ছিল তাঁর পৈতৃক ভিটে, মুকুল রায়ের প্রয়াণে কাঁদছে ভাজনঘাট গ্রামের প্রতিটা মানুষ
আরও দেখুন

শোনা গিয়েছে, নটিংহাম কটেজটিতে রয়েছে দু’টি শয়নকক্ষ, রান্নাঘর, একটি বসার ঘর ও বাথরুম রয়েছে এখানে ৷ তবে আপাতত এই কটেজে থাকলেও দাদা উইলিয়ামের অ্যাপার্টমেন্টের পাশের অন্য একটি ২১ কামরার বিলাশবহুল অ্যাপার্টমেন্টে চলে যাওয়ার কথা রয়েছে হ্যারি-মেগানের ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
প্যালেসের বাইরে ছোট্ট কটেজ, তাতেই জায়গা হল হ্যারি-মেগানের