TRENDING:

IAF Pilot Shivangi Singh: বন্দি করার দাবি করেছিল পাকিস্তান, বায়ুসেনার সেই মহিলা পাইলটের সঙ্গে ছবি তুললেন রাষ্ট্রপতি!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাকিস্তান দাবি করেছিল, অপারেশন সিঁদুরের সময় তাঁকে বন্দি করেছে৷ গুলি করে নামানো হয়েছে ভারতের রাফাল যুদ্ধবিমান৷ ভারতীয় বায়ুসেনার যে মহিলা পাইলটকে পাকিস্তান বন্দি করেছিল বলে দাবি করে, সেই স্কোয়াড্রন লিডার শিভাঙ্গি সিং-এর সঙ্গে ছবি তুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷
স্কোয়াড্রন লিডার শিভাঙ্গি সিং-এর সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷
স্কোয়াড্রন লিডার শিভাঙ্গি সিং-এর সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷
advertisement

বুধবার আধ ঘণ্টার জন্য রাফাল যুদ্ধ বিমানে সওয়ার হয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু৷ এর পর হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার এই মহিলা পাইলটের সঙ্গে ছবি দেন৷

ভারতীয় বায়ুসেনার মহিলা পাইলটদের মধ্যে একমাত্র শিভাঙ্গি সিং-ই রাফাল যুদ্ধ বিমান ওড়ানোর ছাড়পত্র পেয়েছেন৷ উত্তর প্রদেশের বারাণসীর বাসিন্দা শিভাঙ্গি সিং ২০১৭ সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন৷ ভারতীয় বায়ুসেনার মহিলা বিমানচালকদের দ্বিতীয় ব্যাচের সদস্য ছিলেন শিভাঙ্গি সিং৷ ২০২০ সালে রাফাল ওড়ানোর জন্য তাঁকে বাছাই করা হয়৷

advertisement

এই শিভাঙ্গি সিং-এর ওড়ানোর রাফালই ধ্বংস করার দাবি করেছিল পাকিস্তান৷ এমন কি, শিভাঙ্গি সিং-কে তারা বন্দি করেছে বলেও দাবি করেছিল পাকিস্তান সেনা৷ রাষ্ট্রপতির সঙ্গে এ দিন সেই পাইলটের ছবি সামনে আসার পর গোটা বিশ্বের সামনে ফের একবার পাকিস্তানের মুখ পুড়ল৷ প্রমাণ হয়ে গেল যে কতবড় ডাহা মিথ্যে বলেছিল পাকিস্তান৷

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান দাবি করেছিল, ভারতের একাধিক রাফাল যুদ্ধবিমান তাঁরা ধ্বংস করেছে৷ শিয়ালকোটের কাছেও একটি রাফাল ধ্বংস করা হয়েছে বলে দাবি করে পাক সেনা৷ সেখান থেকেই শিভাঙ্গি সিং-কে বন্দি করা হয় বলেও দাবি করেছিল পাকিস্তান৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

এমন কি, ভারতীয় বায়ুসেনার প্রধান এ পি সিং কিছুদিন আগে শিভাঙ্গি সিং-এর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন বলে দাবি করে একটি ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়েছিল৷ যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই জানানো হয়, ওই ভিডিওটি অনেক পুরনো এবং মিথ্যে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
IAF Pilot Shivangi Singh: বন্দি করার দাবি করেছিল পাকিস্তান, বায়ুসেনার সেই মহিলা পাইলটের সঙ্গে ছবি তুললেন রাষ্ট্রপতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল