TRENDING:

Tamil Nadu Train Horror: ভোররাতে ট্রেনের বাথরুমে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা মহিলা, ঝাঁপিয়ে পড়ল দু জন! তামিলনাড়ুতে ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

এই ঘটনায় নির্যাতিতার হাত এবং পা ভেঙে যায়৷ মাথাতেও আঘাত লাগে তাঁর৷ তাঁকে উদ্ধার করে ভেলোরের জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেলোর: চলন্ত ট্রেনের ভিতরে যৌন হেনস্থার শিকার হলেন চার মাসের অন্তঃসত্ত্বা৷ শুধু তাই নয়, অত্যাচারের পর নির্যাতিতাকে চলন্ত ট্রেন থেকে ছুড়েও ফেলে দেয় তারা৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা অন্ধ্রপ্রদেশের চিত্তুরে যাচ্ছিলেন৷ সেই সময়ই ট্রেনের ভিতরে এই ঘটনা ঘটে৷ শুক্রবার ভোররাতে ট্রেনটি তামিলনাড়ুর তিরুপাত্তুর জেলার জোলারপেট্টাই এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁর উপরে চড়াও হয় দুই অভিযুক্ত৷

আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, নেতাজি নগরে আত্মঘাতী মহিলা! গ্রেফতার স্বামী

ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ভোরের দিকে ওই মহিলা বাথরুমে যাওয়ার সময় ওই মহিলাকে আক্রমণ করে দু জন৷ বাঁচার জন্য চিৎকার করতে করতে বাথরুমের দিকে পালানোর চেষ্টা করেন৷ শেষ পর্যন্ত শারীরিক হেনস্থার পর ওই মহিলাকে ট্রেনের দরজা খুলে ছুড়ে ফেলে দেয় দুই অভিযুক্ত৷

advertisement

এই ঘটনায় নির্যাতিতার হাত এবং পা ভেঙে যায়৷ মাথাতেও আঘাত লাগে তাঁর৷ তাঁকে উদ্ধার করে ভেলোরের জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷ ভেলোরেরই একটি পোশাক সংস্থায় কাজ করতেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
পঞ্চায়েতের ছোট্ট প্ল্যানে পুরুলিয়ায় 'ম্যাজিক'! খাঁ খাঁ করা এই রাস্তাতেই এখন সেলফি জোন
আরও দেখুন

অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ এবং আরপিএফ৷ অভিযুক্তদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়৷ এর পর হেমরাজ নামে এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, হেমরাজ একজন দাগী অপরাধী৷ তার অতীতে একাধিক অপরাধের রেকর্ড রয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Tamil Nadu Train Horror: ভোররাতে ট্রেনের বাথরুমে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা মহিলা, ঝাঁপিয়ে পড়ল দু জন! তামিলনাড়ুতে ভয়ঙ্কর কাণ্ড
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল