ভূপেন্দ্র সিংয়ের দাবি, সাম্প্রতিক কালে বেড়ে গিয়েছে ধর্ষণের মত ঘটনা ৷ আর এই ধর্ষণ এবং শ্লীলতাহানির মত ঘটনার জন্য একমাত্র দায়ী পর্নসাইট গুলি ৷ তাই ধর্ষণ রুখতে পর্ন সাইট গুলি নিষেধাজ্ঞা করার চিন্তাভাবনাও করছে মধ্যপ্রদেশ সরকার ৷ এমনই মন্তব্য করলেন তিনি ৷
রিপোর্ট থেকে জানা যাচ্ছে , ইতিমধ্যেই মধ্যপ্রদেশ সরকার ২৫ টি পর্ন সাইটের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ৷
advertisement
গত ১৯ এপ্রিল ইন্দোরে সদ্যোজাত কন্যাসন্তানের ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছিল ৷ নিজের কাকুর কাছেই ধর্ষণ হতে হয়েছে ওই কন্যাসন্তানটিকে ৷ এর পাশাপাশি দিন দুই আগেই প্রকাশ্য রাস্তায় এক মডেলের জামা ধরে টানাটানি করার অভিযোগে গ্রেফতার করা হয় দুই দুষ্কৃতিকে ৷ দিনকে দিন বাড়ছেই ধর্ষণ এবং শ্লীলতাহানির মত ঘটনা ৷ আর সেই কারণেই মধ্যপ্রদেশে পর্ন সাইটগুলি নিষিদ্ধ করার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে দ্বারস্থ হবেন ভূপেন্দ্র সিং ৷ জাতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর ৷
গত রবিবার নাবালিকা ধর্ষণে বা ১২ বছরের কম বয়সী শিশুকন্যাকে ধর্ষণে মৃত্যুদণ্ডের প্রস্তাব দেওয়া হয়। তা পাশ হয় কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও। রাষ্ট্রপতির সম্মতি পেলেই তা আইনে পরিণত হওয়ার অপেক্ষায় ছিল। রবিবার গোড়াতেই সে সম্মতি দিয়ে দিলেন রামনাথ কোবিন্দ। সই করেন অর্ডিন্যান্সে। ফলে এখন থেকে নাবালিকা ধর্ষণে অন্যান্য সাজার পাশাপাশি এবার থেকে প্রয়োজনে মৃত্যদণ্ডও দিতে পারবে আদালত।
