TRENDING:

Election Commission: কমিশনের চিঠিতে বিজেপি-র ‘স্ট্যাম্প’? তুমুল বিতর্কের পর ব্যাখ্যা দিল কমিশন, সাসপেন্ড আধিকারিক

Last Updated:

Election Commission: নির্বাচন কমিশনের একটি চিঠিতে কেরল বিজেপি ইউনিটের সিল ঘিরে বিতর্ক৷ এ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, এই ত্রুটি সম্পূর্ণভাবেই তথ্যগত ‘ক্ল্যারিক্যাল ত্রুটি’৷ কমিশন জানিয়েছে, একটি দলে জমা দেওয়া নথি প্রচারের সময় নজরদারির অভাবে হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: কেরলের বিধানসভা নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগেই একটি চিঠিকে কেন্দ্র করে তীব্র বিতর্ক৷ সাত বছরের পুরনো নির্বাচন কমিশনের একটি চিঠিতে কেরল বিজেপি ইউনিটের সিল দেখা যায়। এই চিঠি ভাইরাল হতেই বিতর্কের সূত্রপাত৷ এ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, এই ত্রুটি সম্পূর্ণভাবেই তথ্যগত ‘ক্ল্যারিক্যাল ত্রুটি’৷ কমিশন জানিয়েছে, একটি দলে জমা দেওয়া নথি প্রচারের সময় নজরদারির অভাবে হয়েছে। ভুলটি দ্রুত চিহ্নিত করে সংশোধন করা হয়েছে এবং এক সহকারী সেকশন অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই চিঠি নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দেগেছে তৃণমূলও৷
কমিশনের চিঠিতে বিজেপি-র ‘স্ট্যাম্প’? তুমুল বিতর্কের পর ব্যাখ্যা দিল কমিশন, সাসপেন্ড আধিকারিক
কমিশনের চিঠিতে বিজেপি-র ‘স্ট্যাম্প’? তুমুল বিতর্কের পর ব্যাখ্যা দিল কমিশন, সাসপেন্ড আধিকারিক
advertisement

এই প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। তিনি বলেন, “ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির সিম্বল। এরা কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুর, গদ্দারের নিজের লোক বলে। এবার ঝুলি থেকে বিড়াল বেড়িয়ে পড়েছে”।

আরও পড়ুন: ‘এরকম চললে সুপ্রিম রায়গুলিতে রাজনৈতিক ছাপ স্পষ্ট হয়ে যাবে’! পদ্মের সিলমোহর দেওয়া চিঠি পোস্ট করে কমিশনকে তোপ অভিষেকের

advertisement

ওই চিঠি ২০১৯ সালের ১৯ মার্চের ওই চিঠিটি মুখ্য নির্বাচন কমিশনের দফতর থেকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো হয়েছিল। এদিন তৃণমূলের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ওই চিঠির ছবি পোস্ট করে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত নির্বাচন প্যানেলে দেশের প্রধান বিচারপতির না থাকা নিয়ে প্রশ্ন তুললেন৷

advertisement

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি! ইডি কবে ‘ব্যক্তি’ হল? মৌলিক অধিকার খর্ব প্রশ্নে সওয়াল কপিল সিব্বলের

অভিষেক বলেন, ‘‘ঠিক এই কারণেই বিচারিক কর্তৃত্বকে দুর্বল করা হয়েছে এবং ভারতের প্রধান বিচারপতিকে সিইসি (CEC) নির্বাচন প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। যদি এই ধারা অব্যাহত থাকে, তবে সুপ্রিম কোর্টের রায়গুলোতে রাজনৈতিক ছাপ স্পষ্ট হয়ে উঠতে খুব বেশি সময় লাগবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরপাড়ায় বিজেপি এখনও প্রার্থী দিচ্ছে না কেন? সিপিএমের সঙ্গে আঁতাতের অভিযোগে বিস্ফোরক কল্যাণ পুত্র
আরও দেখুন

যারা সংবিধান রক্ষার শপথ নিয়েছেন, তাঁরাই এখন সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সংবিধানের মূল ভিত্তিকেই ক্ষুণ্ণ করছেন। এ একাধারে কর্তব্য ও গণতন্ত্র—উভয়েরই সঙ্গেই চরম বিশ্বাসঘাতকতা। আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোর জন্য এ এক অত্যন্ত উদ্বেগজনক অধঃপতন!’’

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Election Commission: কমিশনের চিঠিতে বিজেপি-র ‘স্ট্যাম্প’? তুমুল বিতর্কের পর ব্যাখ্যা দিল কমিশন, সাসপেন্ড আধিকারিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল