TRENDING:

Manipur Elections 2022: এশিয়ার বৃহত্তম নারী পরিচালিত বাজার, সেই মণিপুরেই কেন রাজনীতি বিমুখ মহিলারা?

Last Updated:

মণিপুরের মোট জনসংখ্যার ৫২ শতাংশই মহিলা৷ অথচ মণিপুরের নির্বাচনে ২৬৫ জন প্রার্থীর মধ্যে মাত্র ১৭ মহিলা(Manipur Assembly Elections 2022)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইম্ফল: এশিয়ার সর্ববৃহৎ মহিলা পরিচালিত বাজারের নাম মণিপুরের ইমা মার্কেট (Manipur Ima Market)৷ রাজধানী ইম্ফলের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বাজার মণিপুরের (Manipur Elections 2022) অন্যতম আকর্ষণ৷ শুধু তাই নয়, মনোরমা দেবীর ধর্ষণের প্রতিবাদে নগ্ন হয়ে বিক্ষোভ হোক বা আফস্পা প্রত্যাহারের দাবিতে ইরম শর্মিলার আমরণ অনশন৷ মণিপুরী মহিলাদের প্রতিবাদী রূপ দেখেছে গোটা দেশ৷ অথচ গোটা উত্তর পূর্ব ভারতের মতো মণিপুরেও রাজনীতিতে মহিলাদের উপস্থিতি যেন সীমিতই থেকে গিয়েছে৷
মণিপুরের ইমা মার্কেটের মহিলা বিক্রেতারা৷
মণিপুরের ইমা মার্কেটের মহিলা বিক্রেতারা৷
advertisement

এবারের মণিপুরের বিধানসভা নির্বাচনেও বদলালো না ছবিটা৷

মণিপুরের মোট জনসংখ্যার ৫২ শতাংশই মহিলা৷ অথচ মণিপুরের নির্বাচনে ২৬৫ জন প্রার্থীর মধ্যে মাত্র ১৭ মহিলা৷ যা মাত্র ৬.২৫ শতাংশ৷ ১৭ জনের মধ্যে চার জনকে টিকিট দিয়েছে কংগ্রেস, তিন জন করে মহিলা প্রার্থীদের টিকিট দিয়েছে বিজেপি এবং এনপিপি৷ এনসিপি এবং সিপিআই দু' জন করে মহিলা প্রার্কে নির্বাচনে প্রার্থী করেছে৷ জেডিইউ এবং স্থানীয় একটি দলের টিকিটে লড়ছেন একজন করে মহিলা প্রার্থী৷ নির্দল হিসেবে লড়ছেন দু' জন মহিলা৷

advertisement

কিন্তু উত্তর পূর্বের রাজনীতি থেকে বিমুখ কেন মহিলারা? সেই উত্তর জানতেই ইমা মার্কেটে গিয়েছিল নিউজ ১৮ বাংলা৷

ষোড়শ শতকে মণিপুরী পুরুষদের দূর দূরান্তে কাজে যেতে বাধ্য করা হত৷ যার ফলে মহিলারাই এই বাজার শুরু করতে একরকম বাধ্য হন৷ মণিপুরী ভাষায় ইমা শব্দের অর্থ মা৷ সকাল সাতটা থেকে শুরু করে সন্ধে পর্যন্ত গমগম করে ইম্ফলের ইমা মার্কেট৷

advertisement

ইম্ফলের ইমা মার্কেটে এক মহিলা বিক্রেতা৷ 

গত কুড়ি বছর ধরে ইমা মার্কেটে ব্যবসা চালানো সুনীতা নামে এক বিক্রেতার কথায়, 'আমরা ভোর চারটের সময় উঠে বাড়ির সব কাজ সেরে এখানে এসে দোকান খুলি৷ আমরা জীবিকা অর্জনের জন্য এখানে আসি৷ রাজনীতি নিয়ে আমরা ভাবব কখন?'

আরও পড়ুন: এবার মণিপুরেও সরকার গড়বে এনপিপি, দাবি মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার

advertisement

সুনীতার মতোই কমবেশি ইমা মার্কেটে আসা প্রায় সব মহিলারাই মনে করেন, পুরুষরা মহিলাদের থেকে রাজনীতি ভাল বোঝেন৷

ঝা শঙ্কর নামে আর এক মহিলা বলেন, 'ইমা বাজার আমাদের ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে৷ এখানে কঠিন পরিশ্রম করা একরকম আর রাজনীতি সম্পূর্ণ আলাদা বিষয়৷ মহিলারা দুর্বল হয়৷ নির্বাচনের সময় তাঁরা কীভাবে চতুর্দিকে ছুটে বেড়াবেন?'

advertisement

ইম্ফলের ইমা মার্কেট৷

তানিয়া নামে এক তরুণ সাংবাদিকের অবশ্য ব্যাখ্যা, 'রাজনীতিতে মহিলাদের অংশীদারিত্ব ধীরে ধীরে বাড়ছে৷ ২০১৬ সালের নির্বাচনে মণিপুরে মহিলা প্রার্থীদের সংখ্যা ছিল তিন শতাংশের কিছু বেশি৷ এবার তা বেড়ে ৬ শতাংশে পৌঁছেছে৷ আশা করি ভবিষ্যতে তা আরও বাড়বে৷'

আরও পড়ুন: কৃষকরা আমাদের সঙ্গেই আছেন, কৃষক আন্দোলন নিয়ে বললেন অমিত শাহ

বিজেপি-র মহিলা মোর্চার রাজ্য সভাপতি শারদা দেবী বলেন, 'রাজনীতি নিয়ে মহিলাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে৷ স্থানীয় স্তরে স্বশাসিত সংস্থাগুলিতে মহিলাদের প্রতিনিধিত্ব রয়েছে৷ রাজ্যস্তরেও তা বাড়বে বলে আমি নিশ্চিত৷'

লতিকা নামে স্থানীয় এক বিজেপি নেত্রীর দাবি, তিনি প্রার্থী হতে চাইলেও তাঁকে টিকিট দেয়নি দল৷ যে কোনও কেন্দ্র থেকেই তিনি লড়তে রাজি বলে দাবি করেছেন লতিকা৷

মণিপুরের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা ভক্তচরণ দাস বলেন, 'মহিলাদের প্রার্থী করার উপরে প্রিয়াঙ্কা গান্ধি বিশেষ জোর দিয়েছেন৷ আমরা মহিলা প্রতিনিধিত্ব বৃদ্ধির চেষ্টা করছি৷'

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেন, 'আমরা তিনটি কেন্দ্রে মহিলাদের টিকিট দিয়েছি৷ এটা ধীরে ধীরে আরও বাড়বে৷ এবারে আমরা জয়ের সম্ভাবনা এবং আনুগত্যের উপরে জোর দিয়েই টিকিট বণ্টন করেছি৷'

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Manipur Elections 2022: এশিয়ার বৃহত্তম নারী পরিচালিত বাজার, সেই মণিপুরেই কেন রাজনীতি বিমুখ মহিলারা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল