Gas Cylinder Booking: গ্যাস সিলিন্ডার বিক্রি নিয়ে পেট্রোলিয়াম মন্ত্রকের বড় নির্দেশিকা, বুকিং নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার
- Published by:Debalina Datta
Last Updated:
Gas Cylinder Booking: এলপিজি সংকটের মধ্যে সরকারের সব থেকে বড় উদ্বেগের কারণ জনসাধারণের প্যানিক বুকিং, এই মুহূর্তে রাজ্য সরকারের কোর্টে বল পাঠাল কেন্দ্রীয় মন্ত্রক
advertisement
1/4

কলকাতা: গোটা দেশে হোটেল, রেস্তরাঁ সহ বিভিন্ন জায়গায় কমার্শিয়াল এলপিজির হাহাকার মেটাতে এবার রাজ্য সরকারের দ্বারস্থ পেট্রোলিয়াম এবং গ্যাস মন্ত্রক। কমার্শিয়াল গ্রাহকদের এলপিজি সরবরাহ করার দায়িত্ব রাজ্যের হাতে দিল কেন্দ্র। ইতিমধ্যেই সব রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছে পেট্রোলিয়াম এবং গ্যাস মন্ত্রক।
advertisement
2/4
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন প্রান্তে কালো বাজারে রুখতে ১৩০০ জায়গায় রেইড করেছে তেল বিপণন সংস্থার আধিকারিকরা। এলপিজি সংকটের মধ্যে সরকারের সব থেকে বড় উদ্বেগের কারণ জনসাধারণের প্যানিক বুকিং— আজ এক সাংবাদিক সম্মেলনে জানানো হয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে।
advertisement
3/4
পেট্রোলিয়াম এবং গ্যাস মন্ত্রকে তথ্য বলছে১১ মার্চ যেখানে ৬৯.০৭ লক্ষ বুকিং হয়েছিল।১২ মার্চ সেই বুকিংই ৭৫.৭ লক্ষে গিয়ে পৌঁছয়।এবং ১৩ মার্চ এক ধাক্কায় সেই সংখ্যা দাঁড়িয়েছে ৮৮.৮ লক্ষে
advertisement
4/4
একইসঙ্গে জানানো হয়েছে যাঁদের পাইপলাইন গ‍্যাস সংযোগ রয়েছে তাঁদের যদি ডোমেস্টিক গ‍্যাস সিলিন্ডারের কানেকশন থাকে তাহলে তাঁদের অবিলম্বে সেই কানেকশন সারেন্ডার করতে হবে। তাঁরা পৃথকভাবে ডোমেস্টিক সিলিন্ডার বুক করলেও তাঁদের সেটা দেওয়া হবে না বলে এদিন যৌথ বিবৃতিতে জানানো হয়