TRENDING:

দায়িত্ববান! ট্রাম্প সফরে বিশেষ ডিউটি, এক বছরের সন্তান কোলে কাজে নামলেন পুলিশ মা

Last Updated:

পুলিশের কনস্টেবল সঙ্গীতা পারমার৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের কারণে গুজরাতের পুলিশ এখন সবসময় তটস্থ৷ তাই চাকরির তাড়না এড়াতে পারেননি সঙ্গীতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বরোদা: পুলিশের কনস্টেবল সঙ্গীতা পারমার৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের কারণে গুজরাতের পুলিশ এখন সবসময় তটস্থ৷ তাই চাকরির তাড়না এড়াতে পারেননি সঙ্গীতা৷ কিন্তু ওদিকে যে একরত্তি সন্তানের শরীর খারাপ৷ তাই সন্তানকে কোলে করেই এসেছেন পুলিশের দায়িত্ব সামলাতে৷ সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘আমার দায়িত্ব দুদিকেই আছে৷ সেই দায়িত্ব আমাকে পালন করতেই হবে৷ দুটির মধ্যে একটি বেছে নেওয়ার কোনও উপায় নেই৷
advertisement

তাই সন্তানকে সঙ্গে নিয়ে এসেছেন তিনি৷ হাতে তৈরি করেছেন একটি দোলনা৷ দোলনাতেই রেখেছেন সন্তানকে৷ দেখভাল করছেন, আবার ডিউটিও করছেন৷

তিনি বললেন, ‘২৪ কিলোমিটার দূরে আমাদের বাড়ি৷ ওখান থেকে রোজ আসতে আমার অসুবিধা হয়৷ কিন্তু কী করব, আমাকে তো কাজ করতেই হবে৷ এমনটা ভাবার কারণ নেই যে একই সঙ্গে দুটো কাজ করতে আমাকে কষ্ট করতে হচ্ছে না৷ কষ্ট হচ্ছে, কিন্তু কাজ করার পরে নিজের মধ্যে একটা ভাললাগা কাজ করছে৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

ট্রাম্পের সফরকালে গুজরাতে প্রায় ১২ হাজার পুলিশকর্মীকে নিরাপত্তার কাজে নামিয়ে দেওয়া হয়েছে৷ তার মধ্যে গুজরাতে ৩৩ জন ডেপুটি কমিশনার কাজ করছেন৷ কাজ করছেন ৭৫ জন অ্যাসিস্টেন্ট কমিশনার আহেমদাবাদ, মোতেরা স্টেডিয়াম হয়ে আজই ট্রাম্পের তাজমহল যাওয়ার কথা রয়েছে৷ সঙ্গে রয়েছেন মেলানিয়া ট্রাম্প ও ইভাঙ্কা ট্রাম্পও৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
দায়িত্ববান! ট্রাম্প সফরে বিশেষ ডিউটি, এক বছরের সন্তান কোলে কাজে নামলেন পুলিশ মা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল