যে সমস্ত সংসদেরা এই সময় তাঁর পাশে ছিলেন এবং তাঁর হয়ে কথা বলেছেন, তাঁদের সকলকে এদিন ধন্যবাদ জানান ওম বিড়লা৷
বিড়লা জানান, তিনি চেষ্টা করেন যাতে সংসদের কোনও সদস্যকেই না সাসপেন্ড করতে হয়৷ কিন্তু, যখন কেউ নিয়ম লঙ্ঘন করেন, তখন আর কোনও উপায় থাকে না৷
advertisement
তিনি আরও বলেন, বিরোধী দলের সদস্যদের বরখাস্ত করা তাঁর কাজের অংশ, যাতে তিনি সংসদের শালীনতা বজায় রাখতে পারেন। ৩৭৭ নম্বর বিধি অনুযায়ী তিনি বলেন, এই ধরনের সিদ্ধান্ত নিতে তাঁর কষ্ট হয়, তবে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তা-ও বিবেচনা করা উচিত।
বন্ধ মাইক্রোফোন বিতর্ক
বিরোধী সাংসদদের মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার অভিযোগের জবাবে বিড়লা বলেন, ‘‘চেয়ারের কাছে মাইক্রোফোন চালু বা বন্ধ করার কোনও বোতাম নেই।’’
তিনি ব্যাখ্যা করেন যে, সংসদের নিয়ম অনুসারে যখন যে সংসদের পালা আসে, তখন কেবল তিনিই কথা বলতে পারেন।
বিরোধী দলের মহিলা সাংসদদের বিক্ষোভের কথাও উল্লেখ করেন বিড়লা। তিনি বলেন, সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে ট্রেজারি বেঞ্চে হামলা চালানোর পরে তিনি সংসদের মর্যাদা রক্ষার জন্য পদক্ষেপ নিয়েছিলেন।
স্পিকার বলেন, সমস্ত ছবি, মুদ্রিত উপাদান, উদ্ধৃতি এবং নথি সংসদে উপস্থাপনের আগে তাঁর অনুমোদন নিতে হবে, কারণ সেটাই নিয়ম৷
