TRENDING:

পাঠানকোট শহীদদের অন্ত্যেষ্টিতে ছিলেন না কোনও কেন্দ্রীয় মন্ত্রী

Last Updated:

পাঠানকোট জঙ্গি হামলায় শহীদ সেনাদের অন্ত্যেষ্টি ক্রিয়া মঙ্গলবারের মধ্যেই সম্পূর্ণ হল ৷ কিন্তু আশ্চর্যজনকভাবে কোথাওই কোনও কেন্দ্রীয় মন্ত্রীকে দেখা যায়নি সেখানে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তিরুবনন্তপুরম:  পাঠানকোট জঙ্গি হামলায় শহীদ সেনাদের অন্ত্যেষ্টি ক্রিয়া মঙ্গলবারের মধ্যেই সম্পূর্ণ হল ৷ কিন্তু আশ্চর্যজনকভাবে কোথাওই কোনও কেন্দ্রীয় মন্ত্রীকে দেখা যায়নি সেখানে ৷ পাঠানকোট এয়ারবেসে এত বড়সড় জঙ্গি হামলার ঘটনায় সারা দেশ যখন তোলপাড় , তখন কেন্দ্রীয় মন্ত্রীদের এই আচরণ অবাক করেছে বিরোধীদেরও ৷ কেরলের পালাক্কড়ে লেফট্যানেন্ট কর্নেল নিরঞ্জন ইকে, আম্বালায় গরুঢ় কম্যান্ডো গুরসেবক সিং এবং জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার বাসিন্দা  মুল রাজের সোমবারই শেষকৃত্য সম্পন্ন হয় ৷ বাকি চার শহীদের মঙ্গলবারই শেষকৃত্য সম্পন্ন হল ৷ কিন্তু সেখানে কোথাওই কোনও কেন্দ্রীয় মন্ত্রীদের যোগ দিতে দেখা যায়নি ৷ কেরলের স্বরাষ্ট্র মন্ত্রী রমেশ চেন্নিথালা এবং সিপিএম সাংসদ এমবি রাজেশ সিএনএন-আইবিএন-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ এটা সত্যি অবাক কাণ্ড যে শহীদদের শেষকৃত্যে দেখা যায়নি কোনও কেন্দ্রীয় মন্ত্রীকে ৷ প্রধানমন্ত্রীর অবশ্যই তাঁর প্রতিনিধিদের পাঠানো উচিৎ ছিল ৷’
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পাঠানকোট শহীদদের অন্ত্যেষ্টিতে ছিলেন না কোনও কেন্দ্রীয় মন্ত্রী