বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্তের পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, তাহলে এবার সম্ভবত বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছে বিজেপি-রই কেউ৷ সূত্রের খবর, ২০২৫ এর বিধানসভা নির্বাচনে ২৪৩টি আসনের মধ্যে ৮৯টিতেই জয়ী হয়েছিল বিজেপি৷ ৮৫টি আসন পেয়েছিল নীতীশ কুমারের জেডি(ইউ)৷ সেই কারণে, এবার বিজেপির দিক থেকেই কারওকে বিহারের মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে মনে করা হচ্ছে৷
advertisement
আরও পড়ুন : রাজ্যসভাতেই যাচ্ছেন নীতীশ কুমার! ঘোষণা করে দিলেন নিজেই, জানালেন, ‘অনেক দিনের ইচ্ছে…’
বিহারের মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে কারা কারা রয়েছেন?
নতুন বিহার বিধানসভার মন্ত্রিসভার ক্ষেত্রে কিঞ্চিৎ বদলাতে চলছে ক্ষমতার ভার বণ্টন৷ মনে করা হচ্ছে, বিজেপি থেকেই কেউ বিহারের মুখ্যমন্ত্রীর আসনে বসছেন৷ সেক্ষেত্রে, জেডি(ইউ) পেতে পারে দু’টি উপ মুখ্যমন্ত্রীর পদ৷ নীতীশ কুমার রাজ্যসভায় যাওয়ার পরে উপ মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে তাঁর ছেলে নিশান্ত কুমারকে৷ এতদিন অবশ্য রাজনৈতিক মহলে খুব একটা বেশি দেখা যায়নি নিশান্তকে৷ কাউন্সিলর বা সাধারণ মন্ত্রিত্ব নয়, নীতীশ পুত্রের অভিষেক হতে চলেছে সোজা ‘উপ মুখ্যমন্ত্রিত্ব’ দিয়ে৷
এদিকে, বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন, বর্তমান বিহার মন্ত্রিসভার উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি এবং বিজয় কুমার সিনহা৷ এর পাশাপাশি, বিহারের মন্ত্রী দিলীপ জায়সওয়াল এবং দিঘার বিজেপি বিধায়ক সঞ্জীব চৌরাশিয়ার নামও উঠে আসছে বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে৷
এগুলি ছাড়াও রয়েছে আরেকটি নাম৷ নিত্যানন্দ রাই৷ বর্তমানে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন৷
