TRENDING:

News18 Rising Bharat Summit: ভারতের প্রাচীনতম দল AI সামিটে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করেছে: মোদি

Last Updated:

রাইজিং ভারত সামিটের মূল বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউজ ১৮ রাইজিং সামিটের মঞ্চে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বক্তব্যের শুরুতেই নাম না করে কংগ্রেসের বিরুদ্ধে এআই সামিটে দেশের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টার অভিযোগ করেন প্রধানমন্ত্রী৷
রাইজিং ভারতের মঞ্চে আজ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
রাইজিং ভারতের মঞ্চে আজ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement

আজ থেকেই রাইজিং ভারতের দু দিন ব্যাপী এই আলোচনা চক্র শুরু হয়েছে৷ এই সম্মেলনের মূল বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

এ বছরের রাইজিং সামিট-এর মূল ভাবনা অন্তর্নিহিত শক্তি৷ এই ভাবনার উপরেই রাজনীতি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রথম সারির ব্যক্তিত্বরা নিজেদের মতামত ভাগ করে নেবেন রাইজিং সামিটের মঞ্চে৷ রাজনীতিবিদ থেকে শুরু করে নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত পদাধিকারী, শিল্প ক্ষেত্রের বিশিষ্টরাও এই আলোচনা চক্রের মঞ্চে উপস্থিত থাকবেন৷

advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখতে গিয়ে ভবিষ্যতে ভারতের উন্নয়নের রূপরেখা কী হতে চলেছে, সেই পরিকল্পনা তুলে ধরবেন বলেই মনে করা হচ্ছে৷ পাশাপাশি বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের আর্থিক অগ্রগতি, নীতি নির্ধারণের ক্ষেত্রে ভারত কোন কোন বিষয়গুলিকে অগ্রাধিকার দেবে সেই বিষয়গুলিও তুলে ধরবেন৷

রাইজিং ভারত সামিটের প্রথম দিনই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আলোচনা চক্রে উপস্থিত হয়েছিলেন৷ হাজির ছিলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত৷ তিনি দাবি করেন, রাহুল গান্ধির জন্যই কংগ্রেস ধ্বংস হচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের নোনা মাটিতে রঙিন ফলের চাষ, স্বল্প খরচে মালামাল কৃষকরা, ঘরে আসছে মোটা টাকা
আরও দেখুন

রাজনীতিবিদদের পাশাপাশি অভিনেত্রী ইয়ামি গৌতমও রাইজিং ভারতের মঞ্চে শুক্রবার হাজির ছিলেন৷ সিঙ্গাপুরের রাজনীতিবিদ জর্জ ইয়ো ভারত-সিঙ্গাপুর সম্পর্ক নিয়ে তাঁর মতামত তুলে ধরেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
News18 Rising Bharat Summit: ভারতের প্রাচীনতম দল AI সামিটে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করেছে: মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল