TRENDING:

LPG Crisis: নলকূপ খুঁড়তে গিয়ে মিলল মিথেন গ্যাসের খোঁজ! সিলিন্ডারের সঙ্কটেও নিশ্চিন্ত কেরলের পরিবার

Last Updated:

কেন্দ্রীয় সঙ্কট রান্নার গ্যাসের সঙ্কটের কথা মানতে না চাইলেও বুকিংয়ের পর সময় মতো গ্যাস সিলিন্ডার না পেয়ে বিপাকে পড়ছেন অনেকেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মধ্য প্রাচ্যে উত্তেজনার জেরে ভারতে গ্যাসের সঙ্কট তৈরি হয়েছে৷ রান্নার সিলিন্ডার পেতে গিয়ে সমস্যা পড়ছেন অনেকেই৷ হিসেব নিকেশ করে সিলিন্ডার ব্যবহার করছেন অনেকে৷
রান্নার গ্যাসের সঙ্কটে নাজেহাল অনেকেই৷
রান্নার গ্যাসের সঙ্কটে নাজেহাল অনেকেই৷
advertisement

এটাই যখন মোটের উপরে গোটা দেশের পরিস্থিতি, সেখানে কেরলের একটি পরিবার গ্যাসের এই সঙ্কট নিয়ে বিন্দুমাত্র ভাবিত নয়৷ এমন নয় যে তারা কয়লা অথা কাঠ ব্যবহার করে রান্না করছে৷ কেরলের এই পরিবারটির জ্বালানির জোগান কী ভাবে হচ্ছে, তা জানলে অনেকেই অবাক হবেন৷

জানা গিয়েছে, কেরলের আলাপ্পুঝার বাসিন্দা ওই মহিলা তাঁর পরিবারের যাবতীয় রান্না করার জন্য মিথেন গ্যাস ব্যবহার করেন৷ সেই গ্যাসের জোগানও হয় তাঁর নিজের বাড়ি থেকেই৷

advertisement

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ঘটনার সূত্রপাত ২০১১ সালে৷ রেথনাম্মা নামে আলাপ্পুঝার বাসিন্দা ওই মহিলা এবং তাঁর পরিবার বাড়িতে পানীয় জলের জন্য একটি গভীর নলকূপ তৈরির সিদ্ধান্ত নেন৷ সেই মতো শুরু হয় মাটি খোঁড়ার কাজ৷

কিন্তু প্রায় ৭৫ ফুট মাটি খুঁড়ে ফেলার পরেও পরিষ্কার জলের খোঁজ মেলেনি৷ ফলে পরিষ্কার জলের খোঁজ না পেয়ে ওই গর্ত ফের বুজিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ কিন্তু সেই গর্ত বুজিয়ে দেওয়ার সময়ই ঘটে অবাক করে দেওয়া কাণ্ড৷

advertisement

রেথনাম্মার কথায়, নলকূপের জন্য খোঁড়া গর্ত বুজিয়ে দেওয়ার সময় সেখানে দাঁড়ানো একজন দেশলাই জ্বালিয়েছিলেন৷ তখনই ওই গর্তের ভিতর থেকে আগুন জ্বলে ওঠে৷ আচমকা এই আগুন দেখে উপস্থিত প্রত্যেকেই ঘাবড়ে যান৷

অর্থ খরচ করে খোঁড়াখুড়ি করার পর জলের খোঁজ না পেলেও সেই টাকা পুরো জলে দিতে চাননি রেথনাম্মা৷ নলকূপের জন্য খোঁড়া গর্তের মুখ থেকে পাইপ লাগিয়ে তা রান্নাঘরে নিয়ে গ্যাসের সঙ্গে যুক্ত করেন তিনি৷ রেথনাম্মা বলেন, প্রথম দিন ওই ভাবেই আমি ব্ল্যাক কফি বানাই৷ কোনওরকম গন্ধ আমাদের নাকে আসেন, কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন প্রার্থীদের পাশে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, ঐক্যের বার্তা হুগলির ময়দানে
আরও দেখুন

প্রথম দিন অবশ্য বিপদের আশঙ্কায় কাঁটা হয়েছিলেন রেথনাম্মা এবং তাঁর পরিবারের সদস্যরা৷ দুর্ঘটনার ভয়ে বালতি ভরে ভরে জলও তৈরি রেখেছিলেন তাঁরা৷ কিন্তু কোনও অঘটন ঘটেনি৷ পরের দিন আবারও একই পদ্ধতিতে গ্যাস জ্বালিয়ে নির্বিঘ্নেই রান্না করা হয়৷ তার পর থেকে এখনও পর্যন্ত এ ভাবেই দৈনন্দিন রান্নার কাজে ওই প্রাকৃতিক মিথেন গ্যাসই ব্যবহার করেন রেথনাম্মা এবং তাঁর পরিবার৷ রেথনাম্মার স্বামী রমেশানের কথায় এই পদ্ধতিতে রান্না করে বছরে এলপিজি সিলিন্ডার প্রায় কিনতেই হয় না তাঁদের৷ ফলে বছরে প্রায় দশ হাজার টাকা সাশ্রয় হয়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
LPG Crisis: নলকূপ খুঁড়তে গিয়ে মিলল মিথেন গ্যাসের খোঁজ! সিলিন্ডারের সঙ্কটেও নিশ্চিন্ত কেরলের পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল