TRENDING:

নতুন সেনা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েই পাকিস্তানকে হুঁশিয়ারি এম এম নারাভানের

Last Updated:

সেনাপ্রধান এমএম নারাভানে ভবিষ্যতের নিজের প্ল্যান নিয়েও আলোচনা করেন, আরও সফল অপারেশন করার জন্য ভারতীয় সেনাকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করতে চান তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : কয়েক ঘন্টা আগেই নয়া সেনা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল এমএম নারাভানে আর তারমধ্যেই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে কড়া ভাষায় হঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন , ‘সন্ত্রাসের যে মূল উৎগুলি সেগুলিতে আঘাত করাই আমাদের প্রাথমিক লক্ষ্য ৷ ’
advertisement

তিনি আরও বলেন , পাকিস্তানের দ্বারা বা তাদের সাহায্যে হওয়া যেকোনও সন্ত্রাসের সঙ্গে লড়াই করার জন্য ভারত প্রস্তুত ৷ বিপিন রাওয়াতের উত্তরসূরী হিসেবে সেনাপ্রধানের দায়িত্ব পেলেন নারাভানে ৷ যেকোনও সময়ে যে আতঙ্কই আসুক তার মোকাবিলা করার জন্য ভারত তৈরি আছে বলে জানিয়েছেন নয়া সেনাপ্রধান ৷ তিনি জানিয়েছেন ভারতীয় সেনা নিজেদের উচ্চ মান তৈরি করেছে তা বজায় রাখতে কোনও কসুর করবে না ৷

advertisement

মঙ্গলবার সকালেই নয়া পদে অভিষিক্ত হন মনোজ মুকুন্দ নারাভানে ৷ সেপ্টেম্বরে তিনি ভারতীয় সেনা ভাইস চিফ  পদে আসীন হয়েছিলেন ৷ এর আগে তিনি তিনি ইস্টার্ন কম্যান্ডের মাথায় ছিলেন ৷ চিনের সঙ্গে ভারতের যে প্রায় ৪০০০ কিলোমিটার লম্বা সীমান্ত আছে সেই সেনাবাহিনীর মাথা ছিলেন তিনি ৷

আরও পড়ুন - বয়স ভাঁড়ানোর জন্য নির্বাসিত হলেন ভারতীয় দলের ‘এই’ ক্রিকেটার, স্ক্যানারের নিচে KKR দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার

advertisement

তিনি বলেছেন, ‘স্পনসর হওয়া সন্ত্রাসের বিরুদ্ধে আমরা পরিবর্তিত স্ট্র্যাটেজি তৈরি করেছি ৷ যদি পাকিস্তান নিজেদের রাষ্ট্র থেকে মদতপুষ্ট সন্ত্রাস বন্ধ না করে তাহলে আমরা ওদের জঙ্গি ঘাঁটিতে আঘাত হানার অধিকার পেয়ে যাই ৷ ’

তিনি আরও বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশকে ভাবনা চিন্তা করলে দেখা যায় ওরা সন্ত্রাসবাদকে রাষ্ট্রের নীতি হিসেবেই ব্যবহার করছে ৷ এটা গীর্ঘদিন ধরে চলতে পারে না ৷ আমাদের বিরুদ্ধে এ যেন এক প্রকারের ছায়া যুদ্ধ ৷ ’ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন সন্ত্রাসবাদ সারা বিশ্ব জুড়ে বড় ভয়ের কারণ ৷ এই সন্ত্রাসবাদের একটা প্রান্তে ভারত সবসময়েই প্রাপ্তির দিকে দাঁড়িয়ে আছে ৷

advertisement

তাঁর দাবি , ‘এখন গোটা বিশ্ব পাশাপাশি সন্ত্রাসের শিকার হওয়া দেশগুলি বুঝতে শিখেছে যে এটা আমাদের জন্য কতবড় ভয়ের বিষয় ৷ ’

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নতুন সেনা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েই পাকিস্তানকে হুঁশিয়ারি এম এম নারাভানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল