ফোনালাপে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহির বিভিন্ন জায়গায় ইরানের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পশ্চিম এশিয়ায় শান্তি, সার্বিক নিরাপত্তা ও স্থিথিশীলতা ফিরিয়ে আনার জন্য ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি যৌথ ভাবে কাজ করতে সম্মত হয়েছে। সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, ” আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে, তাঁকে ইদের আগাম শুভেচ্ছা জানিয়েছি। আমরা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। এই অঞ্চলে দ্রুত শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য আমরা এক সঙ্গে কাজ চালিয়ে যাব। নিরীহ মানুষের প্রাণহানি এবং বেসামরিক কাঠামো ধ্বংস হয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানাই।” প্রসঙ্গত, যুদ্ধ পরিস্থিতিতে এই নিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কথা হল।
advertisement
যুদ্ধপরিস্থিতিতে ইরান, ইজরায়েল, কুয়েত, ওমান-সহ বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। আবারও কথা বললেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে।
