TRENDING:

BJP Candidate List 2026: প্রার্থী তালিকা নিয়ে দিল্লিতে ম্যারাথন বৈঠক! আজই কি চূড়ান্ত বিজেপির বাকি ১৫০ আসনের প্রার্থী?

Last Updated:

BJP Candidate List 2026: ১৪৪টি আসনের জন্য ইতিমধ্যেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। এখনও বাকি রয়েছে আরও প্রায় ১৫০টি আসন। সেই আসনগুলির প্রার্থী চূড়ান্ত করতে সোম ও মঙ্গলবার দিল্লিতে পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন অমিত শাহ, নিতিন নবীন, জেপি নড্ডা, বিএল সন্তোষ-সহ কেন্দ্রীয় নেতারা।

advertisement
নয়াদিল্লিঃ ১৪৪টি আসনের জন্য ইতিমধ্যেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। এখনও বাকি রয়েছে আরও প্রায় ১৫০টি আসন। সেই আসনগুলির প্রার্থী চূড়ান্ত করতে সোম ও মঙ্গলবার দিল্লিতে পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন অমিত শাহ, নিতিন নবীন, জেপি নড্ডা, বিএল সন্তোষ-সহ কেন্দ্রীয় নেতারা।
আজই কি চূড়ান্ত বিজেপির বাকি ১৫০ আসনের প্রার্থী?
আজই কি চূড়ান্ত বিজেপির বাকি ১৫০ আসনের প্রার্থী?
advertisement

দলীয় সূত্রে খবর, আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হতে চলেছে। বিজেপি সদর দফতরে সন্ধ্যা ৭টা থেকে সেই বৈঠক শুরু হওয়ার কথা। তার আগে বঙ্গ বিজেপির কোর টিমের বৈঠক রয়েছে ভূপেন্দ্র যাদবের বাসভবনে।

আরও পড়ুনঃ তিন মন্ত্রী আউট, সাতবারের প্রার্থীও বাদ! তৃণমূল প্রার্থী তালিকায় বড় ঝড়! কোন কোন নাম জানেন? চমকে যাবেন শুনে

advertisement

গত সোমবার থেকেই বাকি ১৫০ আসনের প্রার্থী চূড়ান্ত করতে দফায় দফায় বৈঠকে বসেছে বঙ্গ বিজেপির কোর টিম। সূত্রের খবর, গতকাল রাতে অমিত শাহর নেতৃত্বে বৈঠকে প্রায় চূড়ান্ত নামের তালিকা। এক্ষেত্রেও বিজেপি ব্লকস্তরে পরিচিত মুখ এবং পুরনো কর্মীদেরই বেশি প্রাধান্য দিতে চলেছে বলে খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাইটেক পরিষেবা এবার চমকে দেবে, সরকারি হাসপাতালে মিলবে ই-প্রেসক্রিপশন আর স্মার্ট সার্ভিস
আরও দেখুন

উল্লেখ্য, প্রথম দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করার বৈঠকটি হয়েছিল নরেন্দ্র মোদি-র বাসভবনে। তবে আজকের বৈঠকটি বিজেপির কেন্দ্রীয় কার্যালয়েই হতে পারে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতারা আপাতত দিল্লিতেই অবস্থান করছেন। কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক শেষ না হওয়া পর্যন্ত তাঁদের দিল্লি ছাড়তে বারণ করা হয়েছে বলেও দলীয় সূত্রে খবর।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
BJP Candidate List 2026: প্রার্থী তালিকা নিয়ে দিল্লিতে ম্যারাথন বৈঠক! আজই কি চূড়ান্ত বিজেপির বাকি ১৫০ আসনের প্রার্থী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল